হঠাৎ মিরপুরে দেখা গেল আল্লু অর্জনের ‘পুষ্পা’
আন্তর্জাতিক ক্রিকেটে নাজমুল আপু ইতিমধ্যেই উইকেট নিয়ে নাগীন নাচের মতো উদযাপনের জন্য পরিচিত পায়। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে অপুর নাগীন নাচ দিয়েছিল পুরো বাংলাদেশ দল যা নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা হয়।
তবে এরপর ধীরে ধীরে নাগিন নাচ থেকে সরে আসেন অপু। পুরোপুরি ভিন্ন এক ধরনের উদযাপন শুরু করেন এ ২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার। সেই অপু এবার ক্রিকেট মাঠে নিয়ে এলেন হালের আলোচিত ‘পুষ্পা’ সিনেমার কেন্দ্রীয় চরিত্র ‘পুষ্পা রাজ’র অভিব্যক্তি।
গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পাওয়া তেলেগু সিনেমা পুষ্পার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। সিনেমায় তার নাম পুষ্পা রাজ। যিনি পুরো সিনেমায় নিজের ট্রেডমার্ক ভঙ্গি হিসেবে ফুটিয়ে তোলেন চোয়ালের নিচে বাম হাত দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া। আর সে সময় মুখে বলেন, ‘পুষ্পা! পুষ্পা রাজ!’
আল্লু অর্জনের এই ভাবভঙ্গি এবার ক্রিকেট মাঠে নিয়ে এসেছেন অপু। শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচে সিলেট সানরাইজার্সের জার্সিতে খেলতে নেমে ৪ ওভারে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এ বাঁহাতি স্পিনার।
ইনিংসের ১১তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই আরিফুল হককে ফেরান অপু। পরে শহিদুল ইসলাম এবং নাহিদুল ইসলামের উইকেটও নেন তিনি। প্রতিবারই উইকেট নেওয়ার পর আল্লু অর্জুন তথা পুষ্পার মতো ভঙ্গি করে নিজের উদযাপন সারেন অপু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত