ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল চট্টগ্রাম
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতেই ওপেনার লুইসের উইকেট হারায় চট্টগ্রাম। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান করেন ৯ বলে ২ রান।
দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন উইল জ্যাকস ও আফিফ হোসেন। দুজনে মিলে গড়েন ৪৮ রানের জুটি। তবে অল্প সময়ের ব্যবধানে উভয়েই সাজঘরে ফেরেন। এর আগে তারা করেন যথাক্রমে ৪১ ও ১২ রান।
দ্রুত ২ উইকেট হারানোর পর চট্টগ্রামের হাল ধরেন সাব্বির আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তারা দুজন গড়েন ৪৪ রানের জুটি। মিরাজ ২৫ বলে ২৫ ও সাব্বির ১৭ বলে ২৯ রান করেন। মাঝে আরেকবার ব্যাটিং ধসে পড়ে ৯ রানের মাঝে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।
শেষদিকে চট্টলার দলের হয়ে ঝড় তোলেন বেনি হাওয়েল। ঢাকার হয়ে রুবেল হোসেন একাই ৩ উইকেট শিকার করেন। এছাড়া আরাফাত সানি, ইসুরু উদানা, শুভাগত হোম ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট লাভ করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন