ম্যাচ জয়ের পরও আফসোস করে যা বললেন ইমরুল
চলতি আসরের তৃতীয় ম্যাচে কুমিল্লাকে মাত্র ৯৭ রানের টার্গেট দেয় সিলেট। যদিও উইকেট বোলারদের জন্য সহায়ক, তবে এই দৌড় তাড়া করতে আপনাকে অবশ্যই ৮ উইকেট হারাতে হবে না। কিন্তু কুমিল্লা ম্যাচ জিতে কোনোমতে ২ উইকেটে।
ম্যাচ শেষে এমন ব্যাটিংয়ের জন্য কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস দায়ী করলেন উইকেটকে। তিনি বলেন, ‘টার্নিং উইকেটে চাইলেও সিঙ্গেল বের করা যায় না। লো ট্র্যাকে আপনি চাইলেও পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবেন না। যেটা হয়- অনেক দেখেশুনে ব্যাট করা লাগে। বেশি দেখেশুনে খেলতে গিয়ে হয়তো ব্যাটসম্যান আউট হয়ে যায়, তখন একটা চাপ চলে আসে।’
ইমরুলের মতে, এমন উইকেটে ছোট লক্ষ্যের জন্য একটু আগ্রাসী ভঙ্গিতেই ব্যাট করা জরুরী। তিনি বলেন, ‘আমার মনে হয় লো স্কোরিং ম্যাচ হয় তাড়াতাড়ি শেষ করে দিতে হয়, নাহলে এমন অবস্থা আসলে সেটা দলের জন্য কঠিন হয়ে যায়।’
একের পর এক উইকেট হারাতে থাকা কুমিল্লা একসময় পড়েছিল হারের শঙ্কায়। হারলে তা হত সবচেয়ে ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে পরাজিত হওয়ার রেকর্ড। ইমরুল কোনোভাবেই এই হার দেখতে চাননি।
তিনি বলেন, ‘আমি সবাইকে, এমনকি মুস্তাফিজকে পর্যন্ত বলেছিলাম যে এই ম্যাচ তো হারা যায় না। আমাদের বল অনেক হাতে ছিল, যার জন্য মনে হয়নি ম্যাচ হারবো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত