তামিম টি-টোয়েন্টি দলে আর ফিরতে চায় না পরিস্কার ভাবে জানিয়ে দিলেন পাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণার আগে তামিম বলেছিলেন, তরুণদের ওপর তার আস্থা আছে এবং বিশ্বকাপে ভালো খেলবেন না তারা। এরপর তামিমের টি-টোয়েন্টি দলে ফেরা নিয়ে অনেক কথা হয়। কেউ কেউ দাবি করেছেন, তামিম আর টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে চান না।
এবার একই দাবি করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের দাবি, তামিম টি-টোয়েন্টি দলে আর ফিরতে চান না।
পাপন বলেন, ‘ওর সাথে আমি কথা বলেছি। বলতে গেলে… ওকে বলেছিলামও, তুমি আবার টি-টোয়েন্টিতে ফিরে আসো। এটা ছাড়বে কেন? তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিৎ। টেলিফোনে কথা হয়েছিল। ও আমাকে একটা কথা বলেছে- আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।’
বোর্ড সভাপতিও তাই তামিমকে আর জোর করতে চান না টি-টোয়েন্টি দলে ফেরার জন্য। তার ভাষায়, ‘এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিৎ না। কেউ যদি খেলতেই না চায়, তাকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’
বিপিএলে তামিমের ব্যাটিং অন্য সবার মত হাসি ফুটিয়েছে নাজমুল হাসান পাপনের মুখেও। তবে অর্ধশতকের পর ইনিংসগুলো আরও বড় হচ্ছে না বলে রয়েছে কিছু আক্ষেপ।
বিসিবি সভাপতি বলেন, ‘তামিম ভালো খেলেছে। ও তো সবসময়ই ভালো খেলে। ইনিংস আরও বড় করা উচিৎ। ফিফটি হয়ে গেলেই মারমুখো হতে যাচ্ছে আউট হয়ে যাচ্ছে। ইনিংস আরও বড় করা উচিৎ, কারণ ও সত্যিই অনেক ভালো খেলছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত