হোল্ডারের অবিশ্বাস্য বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তায় পেল না ইংল্যান্ড
শনিবার (২২ জানুয়ারি) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক কাইরন পোলার্ড। প্রথম ওভারেই দলকে উইকেট এনে দেন শেলডন কটরেল। তবে বৃটিশদের শিবিরে দড়ির দংশনে মৃত্যু হয়েছে।
৩.৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচায় হোল্ডার শিকার করেন ৪ উইকেট। ইনিংসের ২ বল বাকি থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন ক্রিস জর্ডান, ২৩ বলের মোকাবেলায়। এছাড়া আদিল রশিদ ১৮ বলে ২২ রান করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে দলকে ৫২ রান এনে দেন দুই ওপেনার ব্রেন্ডন কিং ও শাই হোপ। ২৫ বলে ২০ রান করে হোপ বিদায় নিলেও কিং তুলে নেন অর্ধশতক। চারটি চার ও একটি ছক্কায় ৪৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ২৯ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। ক্যারিবীয়রা জয়ের বন্দরে পৌঁছে যায় ১৭ বল ও ৯ উইকেট হাতে রেখে।
উইকেট শিকারের পাশাপাশি মিতব্যয়ী বোলিং করে গেছেন ক্যারিবীয় অলরাউন্ডার। বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জেসন হোল্ডার। একই ভেন্যুতে এক দিন পর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
টস : ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ড : ১০৩/১০ (১৯.৪ ওভার)
জর্ডান ২৮, রশিদ ২২
হোল্ডার ৭/৪, কটরেল ৩০/২
ওয়েস্ট ইন্ডিজ : ১০৪/১ (১৭.১ ওভার)
কিং ৫২*, পুরান ২৭, হোপ ২০
রশিদ ২১/১
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত