বাংলাদেশের হ্যাটট্রিক জয়
কিনরারা একাডেমি ওভালে ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। দলীয় ১২ রানের মাঝে স্কটল্যান্ডের দুটি উইকেট শিকার করেন সুরাইয়া আজমিন। তৃতীয় উইকেটে ৩৮ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কেটি ম্যাকগিল ও সারাহ ব্রাইস। ম্যাকগিলকে বোল্ড করে এই জুটি ভাঙেন নাহিদা আক্তার। তিনি করেন ১৩ বলে ২২ রান। স্কটিশদের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ২৯ রান করেন সারাহ। বাংলাদেশের বোলারদের সামনে বাকি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি।
শেষ দিকে ব্যাটিং ধসে পড়ে ৫০ রানে ২ উইকেট থেকে ৭৭ রানেই অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। বাংলাদেশের পক্ষে সালমা, নাহিদা, সুরাইয়া ও মেঘলা দুইটি করে উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই বোলারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। তবে আর কোনো বিপদ হতে দেননি মুরশিদা আক্তার ও ফারজানা হক। অর্ধশতক হাঁকান মুরশিদা। ৬ চার ও ১ ছক্কায় ৫৫ বলে ৫০ রান করেন তিনি। ফারজানা ৩৬ বলে করেন ২০ রান। ফলে ২৮ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় পায় বাঘিনীরা।
সংক্ষিপ্ত স্কোর:
স্কটল্যান্ড নারী দল: ৭৭/১০ (১৭.৩ ওভার)
সারাহ ২৯, ম্যাকগিল ২২;
সালমা ২/৯, মেঘলা ২/২২, সুরাইয়া ২/১২, নাহিদা ২/২০।
বাংলাদেশ নারী দল: ৭৮/১ (১৫.২ ওভার)
মুরশিদা ৫০*, ফারজানা ২০*;
ক্যাথরিন ১/১২।
ফল: বাংলাদেশ নারী দল ৯ উইকেটে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)