চমক দিয়ে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নাম ঘোষণা
গত বছর রিজওয়ানের স্বপ্ন পূরণ হয়। বিধ্বংসী ওপেনার ২৯ টি-টোয়েন্টি ম্যাচে ৭৩.৬৬ গড়ে ১৩০০ রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল প্রায় ১৩৫ এর কাছাকাছি (১৩৪.৮৯)।
একই বছরে, রিজওয়ান তার ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির পাশাপাশি ১২টি হাফ সেঞ্চুরি করেন। এই বছরের শুরুতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন ২৯ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ খেলেছেন রিজওয়ান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দশ উইকেটে হারানোর ম্যাচে মাত্র ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করেছিলেন তিনি।
শুধু ব্যাট হাতে নয়, রিজওয়ান সাফল্যে পেয়েছেন গ্লাভস হাতেও। গত বছর মোট ২৪টি উইকেটে পরোক্ষ অবদান রেখেছেন তিনি। উইকেটের পেছন থেকে ২২টি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব