বিপিএল: গেইল ঢাকায়
ভিডিওবার্তায় গেইল বলেছেন, ফরচুন বরিশালের সমর্থকবৃন্দ, আমি ইউনিভার্স বস ক্রিস গেইল। আমাকে নেয়ার জন্য ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আমি দলকে প্রথম জয়ের জন্য সাধুবাদ ও অভিনন্দন জানাই।
এরপর তিনি বলেন, দলের সবাইকে পরের ম্যাচের জন্য জানাই অল দ্য বেস্ট। আমি দ্রুতই তোমাদের সঙ্গে যোগদান করব। ইউনিভার্স বস তার কাজই করবে। আমার সাথে থাকার জন্য ও উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। ভালোবাসার জন্যও ধন্যবাদ। তোমাদের জন্যও আমার ভালোবাসা রইল।
এবারের আসরে অংশ নেয়া নতুন দল ফরচুন বরিশালে যেন বসছে তারার মেলা। বরিশালে যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান খেলবেন সেটা আগেই জানা গিয়েছিল। পরে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বিদেশি কোটায় তারা দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম বড় তারকা ক্রিস গেইলকেও।
শুধু গেইলকে নিয়েই ক্ষান্ত হয়নি বরিশাল। এই ক্যারিবীয় তারকার স্বদেশী আরেক ক্রিকেটার ডোয়াইন ব্রাভোকেও দলে ভিড়িয়েছে তারা। তিনি আগামী কয়েকদিনের মাঝেই এসে পৌছাবেন বলে জানা গেছে। তবে গেইল আসায় বরিশালের শক্তি যে আরো বৃদ্ধি পেল তাতে সন্দেহ নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব