তামিমকে টি-টোয়েন্টিতে ফিরতে অনুরোধ করবেন সুজন
তবে তামিমকে মত বদলাতে বলবেন বলে জানিয়েছেন সুজন। রোববার (২৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক এই অধিনায়ক এ মন্তব্য করেন।
তামিমকে ফেরানোর জন্য কথা বলবেন কি না, এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ‘অবশ্যই, এটা আমার দায়িত্বই। আমি চাই বাংলাদেশের সেরা দলটা তিন ফরম্যাটে খেলুক। আমি জানি ওরা সবাই খেলার শেষের দিকেই চলে এসেছে। হয়ত আরও ২-৩ বছর খেলবে। একটা জিনিস ফোকাস করতে চাই- আগামী এক বছর বাংলাদেশের অনেক খেলা আছে।’
নিকট ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সময় বিবেচনায় তামিম সিদ্ধান্ত পরিবর্তন করেন কি না তা সময়ই বলে দেবে। তবে যদি ব্যক্তিগত সম্পর্কের রেশ থেকে থাকে তামিমের এমন সিদ্ধান্তে, তাহলে তা সহজেই সমাধান করার আশা ক্রিকেটারদের ‘কাছের মানুষ’ সুজনের।
তিনি বলেন, ‘তামিমের সঙ্গে নিশ্চয়ই কথা হবে। ওদের সাথে খেলা আছে, খেলা শেষে পারলে কথা বলব- ওর সমস্যাটা কোথায়। মনোমালিন্যের ব্যাপার যেটা আছে, যেসব ছোটখাটো সমস্যা আছে, এটাকে গুরুত্ব দিতে হবে। অনেক সময় ছোটোখাটো ব্যাখ্যাটা ভুল হয়। সেটাকে ঠিক করার চেষ্টা করব।’
তামিমের সিদ্ধান্ত বেশ অবাক করেছে সুজনকে। নিউজিল্যান্ড সফর থেকে ফিরে তামিমের সাথে এই ইস্যুতে আলোচনার কথা ছিল তার। বিস্ময় না লুকিয়ে সুজন বলেন, ‘একটু তো অবাকই আমি! নিউজিল্যান্ড যাওয়ার আগেও আমি তামিমের সঙ্গে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কারণ কী। তখন এত কথা হয়নি। আমি বলেছিলাম আমি ফিরি আগে, তারপর কথা বলব। তার সঙ্গে কথাও হয়নি, তার আগেই পাপন ভাই অলরেডি বলে দিয়েছেন, তামিম নাকি পাপন ভাইকে বলেছে আর খেলবে না।’
তবে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তামিমের ওপর চাপ প্রয়োগ করা হবে না, এ বিষয়টিও নিশ্চিত করেন সুজন। তিনি বলেন, ‘এটা অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। ওর আমাদের টপ অর্ডার ব্যাটার কেউ রেডি আছে তা না। তার পরও এটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না চায় তাকে তো চাপ দেয়া যাবে না। আমাদের সামনে এগোতেই হবে। ক্রিকেট তো বসে থাকবে না।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব