মিডিয়ার সামনে এখন মুখ খুলতে চান না তামিম
তবে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করার চেয়ে নানা কারণেই বেশি শোরগোল। শনিবার রাতে গণমাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বরাত দিয়ে বলা হয়, "তামিম আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলতে চান না।"
সে খবরে বিস্ময় প্রকাশ করেছেন টিম বাংলাদেশের ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, আমি পাপন ভাইয়ের মুখে তামিমের আর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি না খেলার কথা শুনে অবাক হয়েছি।
শুধু জাতীয় দলের পরিচালক সুজনই নন, তামিমের অগণিত ভক্তও বিস্মিত-স্তম্ভিত। তাদের কাছে এটা বিনা মেঘে বজ্রপাতের মতো। ভক্ত-সমর্থকরা কিছুতেই মেলাতে পারছেন না যে তামিম আর কখনও লাল-সবুজ জার্সি গায়ে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে মাঠে নামবেন না।
তামিম নিজে মুখ ফুটে এখনও টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। বোর্ড সভাপতি শনিবার রাতে শেরে বাংলা স্টেডিয়ামে উপস্থিত সাংবাদিকদের জানান, তামিম আর কুড়ি ওভারের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলতে চান না।
এ বিষয়ে পাপনের ভাষ্য ছিল, ‘তামিমের সঙ্গে শেষ যখন কথা হয়েছে আমি বলেছিলাম তুমি টি-টোয়েন্টিতে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত। টেলিফোনে কথা হয়েছিল, ও আমাকে একটা কথা বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে ওকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় থাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’
বোর্ড প্রধানের মুখে এমন কথা শুনে খুব স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছেন, তাহলে জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টি ম্যাচে দেখা যাবে না তামিমকে। তবে গল্পের পেছনে যেমন গল্প থাকে, কাহিনীর অন্তরালেও যেমন থাকে অন্য কাহিনী; বোর্ড সভাপতিকে বলা তামিমের অমন মন্তব্যের পেছনে কোন কাহিনী আছে কি না? তা নিয়ে নানান গুঞ্জন।
এছাড়া বোর্ড প্রেসিডেন্ট যেটা বলেছেন সেটাই কি শেষ কথা তামিমের? নাকি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে আরও কোন কথা আছে ভেতরে? যদি থাকে সেটা কী? টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও তামিমের সঙ্গে সামনাসামনি কথা বলতে চেয়েছেন। সেটাকেই বা তামিম কীভাবে চোখে দেখছেন?
এসব জানতে উন্মুখ অপেক্ষা সবার। কিন্তু সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। কারণ এখন তিনি কোন বক্তব্য দিতে চান না। বর্তমান অবস্থায় কোনরকম মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয় মনে করছেন তামিম।
তামিমের খুব কাছের সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে খেলা না খেলা নিয়ে এখন কোনো কথা বলবেন না তামিম। এ ব্যাপারে তার প্রতিক্রিয়া, বক্তব্য যাই বলা হোক না কেন- এখন কোন কিছুই দিতে নারাজ দেশের অন্যতম সেরা ব্যাটার।
তবে পরে সময়মতো তামিম মিডিয়ার সঙ্গে কথা বলবেন। তখন টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে থাকা না থাকা নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করবেন বলে জানা গেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন