জানা গেল ভারতের একের পর এক ম্যাচ হারের কারণ
যদি আইসিসি টুর্নামেন্টগুলোর হিসাব বাদ দেওয়া হয় তাহলে বিগত কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্ব ভারতের ডমিনেন্স দেখছে। অধিনায়ক বিরাট কোহলি এবং রবি শাস্ত্রির অধীনে যেন নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিল ভারতীয় দল।
অনেকেই এই দলকে সর্বজয়ী অস্ট্রেলিয়া দলের সাথে তুলনা করা শুরু করে দিয়েছিল। বিগত পাঁচ বছরে কোহলির অধীনে খেলা ৯৫ ওয়ানডের ৬৫ টিতেই জয় ভারতের। টেস্টে যেন ভারতীয়রা আরও উজ্জ্বল ২০১৪ সাল থেকে খেলা ৬৬ ম্যাচের ৩৯ টি জয় এগারোটি ড্র এবং হার মাত্র ১৬ টি।
টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির অধীনে ৫০ টি ম্যাচ খেলে জয় ৩০ টি তে হার ১৬ টি টাই চারটি. বিগত বছরগুলোতে এত এত সাফল্যের পরও একটি আইসিসি টুর্নামেন্ট না জিততে পারার আক্ষেপ অবশ্য ঠিকই রয়ে যাবে ভারতীয়দের।
আর এর প্রেক্ষাপটে অধিনায়ক কোহলি কে প্রায় জোর করেই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়. কিন্তু ২০২২ সালের প্রেক্ষাপট একদম ভিন্ন এবছর ভারত যে এখনো জয়ের দেখাই পাইনি। ডিসেম্বর মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ১-০ লিভ নেওয়ার পরও বছর শুরু হতেই পরবর্তী দুটি টেস্ট হেরে বসে ভারত।
এমনকি যারা চিন্তা করেছিল ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে ভারত তাদেরও ভুল প্রমাণ করে সিরিজের এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ খোয়ালো ভারতীয়রা। ওয়ানডে সিরিজটি যদি শুরু করি বিশেষজ্ঞদের মতে হারের অনেকগুলো কারণ থাকতেই পারে যেমন ভারতীয় বোলাররা শুরুতে ব্রেকথ্রু পাচ্ছে না এবং শেষের দিকে রান আটকাতে পারছে না।
আবার ভারতীয় ওপেনাররা ভালো স্টার্ট পাচ্ছে না. মিডল অর্ডারে ভালো খেললেও শেষের দিকে যখন রানের গতি বাড়ানোর কথা ঠিক তখনই উইকেট হারিয়ে বসছে। এরকম আরো অনেক কারণই দাঁড় করানো যায় কিন্তু এমনটা হবে কেন ম্যান টু ম্যান মার্কিং বিচারে যে কোনো অর্থেই দক্ষিণ আফ্রিকার এ দল থেকে অনেক এগিয়ে থাকবে ভারত।
ভারত যেখানে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছে সেখানে দক্ষিণ আফ্রিকার দলটি মাত্র নিজেদের গুছিয়ে উঠছে। বিশেষজ্ঞরা যত কথাই বলুক টিম কম্বিনেশনে সমস্যা কিংবা কোচ রাহুল দ্রাবিড়ের শুরুতে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হচ্ছে। কিন্তু ভারতীয় ক্রিকেটে অন্ত কলহের ছাপ স্পষ্ট বিরাট কোহলি এবং রোহিত শর্মার দ্বন্দ্ব কিংবা বিসিসিআই প্রেসিডেন্টের সাথে কোহলির দ্বন্দ্ব আবার অধিনায়ক এর সাথে সিলেক্টর দের মত না মেলা হয়তোবা এসব কারণেই ভারতীয় দলের এ ফলাফল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব