আইপিএল নিলামে সাকিব, মুতস্তাফিজ ছাড়াও আছেন আরো সাত বাংলাদেশী, জানা গেল তাদের নাম
আইপিএলের খেলার জন্য প্রতিবছরই নাম দেন বাংলাদেশ জাতীয় দলের একাধিক ক্রিকেটার। কিন্তু সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছড়া দল পাননা আর কোন ক্রিকেটার। জানা গেছে আইপিএলের এবারের আসরে সাকিব মুস্তাফিজ ছাড়াও নাম দিয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম আগামী মাসে অনুষ্ঠিত হবে। জানা গেছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। আইপিএলের এবারের আসরে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি। নিলামে মোট 10 টি দল রয়েছে, তাই এই বছরের ইভেন্টে একাধিক চমক রয়েছে।
শনিবার পর্যন্ত অনলাইন ফরম পূরণ করেছেন চারজন সাকিব, মুস্তাফিজ, মুশফিক ও মিরাজ। বাকিরা ফরম পূরণ করেছেন কিনা জানা নেই বিসিবি কর্মকর্তাদের। তালিকায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদী।
১৭ জন ভারতীয় ক্রিকেটাররা এবং ৩২ জন বিদেশী ক্রিকেটারকে নিয়ে সর্বমোট ৪৯ জন ক্রিকেটারকে নিয়ে শীর্ষ ক্যাটাগরিতে রেখে নাম ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয়দের মধ্যে আছেন রবীচন্দ্রন অশ্বিন, শ্রেয়াস আইয়ার, যুজবেন্দ্র চাহল, শিখর ধাওয়ান, দেবদূত পাড়িকল, সুরেশ রায়না, আম্বাতি রায়ডুর মতো তারকা খেলোয়াড়েরা।
বিদেশীদের মধ্যে সাকিব-ফিজ ছাড়াও আছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, কুইন্টন ডি কক, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ডোয়াইন ব্রাভো, মিচেল মার্শের মতো তারকা খেলোয়াড়রা। যাদের প্রত্যেকের জন্যই সর্মনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি।
এছাড়াও আইপিএলে সর্বোচ্চ ৫৯ জন নিবন্ধন করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা থেকে ৪৮ জন। ওয়েস্ট ইন্ডিজ থেকে ৪১ জন। শ্রীলংকা থেকে ৩৬ জন, ইংল্যান্ড থেকে ৩০ জন। নিউজিল্যান্ড থেকে ২৯ এবং আফগানিস্তান থেকে ২০ জন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব