মেসির ফেরার ম্যাচে গোল বন্যা দেখলো ফুটবল বিশ্ব
সবমিলিয়ে দারুণ স্বস্তির একটি রাত কেটেছে পিএসজির। নিজেদের মাঠে লিগ ওয়ানের ম্যাচে রাঁসকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাওরিসিও পচেত্তিনোর দল।
ম্যাচে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে পিএসজি গোলের জন্য মোট শট নেয় ২২টি, যার আটটি ছিল লক্ষ্যে। অন্যদিকে সফরকারিদের সাত শটের তিনটি লক্ষ্যে ছিল।
শুরু থেকে বল দখলে আধিপত্য দেখায় পিএসজি। তবে ভালো দুই একটি সুযোগ তৈরি করেছিল নিজেদের রক্ষণদুর্গ সামলে রাখা রাঁসও। অবশেষে প্রথমার্ধের শেষ সময়ে এসে সেই দুর্গ ভাঙেন মার্কো ভেরাত্তি।
ডি-বক্সে শুরুতে মাউরো ইকার্দির শট রাঁসের এক ডিফেন্ডার ঠেকালে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। তার শট প্রথমে গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠান তারকা এই ডিফেন্ডার।
২-০তে এগিয়ে যাওয়ার পরপরই ডি মারিয়াকে তুলে মেসিকে মাঠে নামান পিএসজি কোচ পচেত্তিনো। বদলি হিসেবে নেমেই গোলের সুযোগ তৈরি করেন আর্জেন্টাইন খুদেরাজ।
৬৭তম মিনিটে কর্নার থেকে তিনি ছোট করে বল বাড়িয়ে দেন ভেরাত্তির দিকে। ভেরাত্তি শট নিলে সেটি রাঁসের ফায়েসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
৭৫ মিনিটে এক হালি পূর্ণ করেন দানিলো পেরেইরা। কিলিয়ান এমবাপের পাস থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট দিক বদলে ঢুকে যায় জালে।
এতে ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিস। তিন নম্বরে থাকা মার্সেইয়ের ২১ ম্যাচে ৪০ পয়েন্ট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব