হাড্ডহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো ভারত বনাম দক্ষিণ আফ্রিকা খেলা, দেখেনিন ফলাফল
প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের মতোই তৃতীয় ওয়ানডেতেও হেরেছে ভারত। রবিবার কেপটাউনে এক রোমাঞ্চকর ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র চার রানে। ভারত ২৮৮ রান করতে নেমে ২৮৩ রানে গুটিয়ে যায়।
শেষ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৬ রান, হাতে ছিল ১ উইকেট। ক্রিজে ছিলেন যুবেন্দ্র চাহাল ও প্রসিদ্ধ কৃষ্ণা। ডোয়াইন প্রিটোরিয়াসের প্রথম বলে প্রসিদ্ধ সিঙ্গেল নেন। এরপর দ্বিতীয় বলে যুবেন্দ্র চাহাল আউট হয়ে গেলে ৪ রানে হার মানে ভারত।
বিরাট কোহলি এ ম্যাচে সর্বোচ্চ ৬৫ রান করেছেন। এছাড়া ৬১ রান করেন শিখর ধাওয়ান। দ্বীপক চাহারের ব্যাট থেকে আসে ৫৪ রান। দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ও আন্দিলে ফেহলুকায়ো ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট শিকার করেন প্রিটোরিয়াস।
এর আগে টসে হেরে ব্যাট করে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রান করে প্রোটিয়ারা। আগের ম্যাচে সেঞ্চুরি বঞ্চিত হওয়া কুইন্টন ডি কক এই ম্যাচে সেঞ্চুরির দেখা পান। ১৩০ বলে ১২টি চার ও ২ ছক্কায় ১২৪ রান করেন তিনি। এর মধ্য দিয়ে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন ডি কক।
এ ছাড়া রাসি ভন দার ডুসেন ৫২ রান করেন। ভারতের পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন দীপক চাহার ও জাসপ্রিত বুমরাহ। ম্যাচ ও সিরিজসেরা হয়েছেন কুইন্টন ডি কক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত