খুলনাকে বিশাল রানের টার্গেট দিল চট্টগ্রাম
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত ভুল প্রমানেই যেন মাঠে নামেন চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস। প্রথম ওভারেই দুজন যোগ করেন ২৩ রান।
তবে দ্বিতীয় ওভারেই আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বী। ৭ বলে ১৭ রান করা জ্যাকসকে ফেরান তিনি। তবে থেমে থাকেননি লুইস। মাত্র ৩ ওভারেই স্কোরবোর্ডে ৪৮ রান তুলে ফেলে চট্টগ্রাম। এরপরই ছন্দপতন।
দলীয় ৫২ রানে লুইস ও ৬৯ রানে আফিফ আউট হন। এর আগে তারা করেন যথাক্রমে ২৫ ও ১৫ রান। এরপর ইনিংস ধীরে ধীরে এগিয়ে নিতে থাকেন সাব্বির রহমান ও মেহেদী মিরাজ।
শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে চট্টগ্রাম। মিরাজ ৩০, সাব্বির ৩২ ও শামীম হোসেন ৯ রান করেন। শেষ দিকে বেনি হাওয়েল ও নাঈম ইসলামের ঝড়ে চট্টগ্রামের বড় সংগ্রহ নিশ্চিত হয়।
হাওয়েল ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ বলে রান আউট হওয়ার আগে ৫ বলে ১৫ রান করেন নাঈম। খুলনার হয়ে কামরুল ইসলাম দুটি, ফরহাদ রেজা ও নাভিন উল হক একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব