দেশ সেরা ওপেনারকে নিয়ে বরিশালের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা
দেশি-বিদেশি তারকাদের নিয়ে গঠিত দলটি প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয় পায়। কম শক্তিশালী দল সিলেটের বিপক্ষে জয় পেলেও এবার কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আসরের হট ফেভারিট দল ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা। এই ম্যাচে তাই কুমিল্লার একাদশেও আসতে পারে অন্তত দুটি পরিবর্তন। সিলেটের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে কুমিল্লার ব্যাটসম্যানদের খানিকটা ব্যর্থ তা ছিল বটে।
সেই সাথে লিটন দাস ছুটিতে থাকার কারনে ওই ম্যাচে দেখা যায়নি তাকে। তবে বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়েই একাদশে ফিরতে যাচ্ছেন লিটন। এই ব্যাটসম্যান একাদশে যুক্ত হলে বাদ পড়তে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। অন্যদিকে দলের সাথে বেশ আগেভাগেই যোগ দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনিল নারাইন।
তবে শারীরিক অসুস্থততার কারনে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না তিনি। বরিশালের বিপক্ষে তার একাদশে থাকার সম্ভাবনা প্রবলবভাবে থাকলেও সেটি নির্ভর করছে তার শতভাগ সুস্থতার উপরেই। কুমিল্লার একাদশে যদি নারাইন ফিরেন তাহলে হয়তো একাদশের বাইরে রাখা হতে পারে করিম জানাতকে।
এছাড়া দলের বাকি দুই বিদেশি হিসেবে থাকতে পারেন ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্ট। ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মাঠে নামবে আজ (২৫ জানুয়ারি) বিকাল ৫টা ৩০ মিনিটে।
এক নজরে বরিশালের বিপক্ষে কুমিল্লার সম্ভাব্য একাদশ ক্যামেরন ডেলপোর্ট, ফাফ ডু প্লেসি, লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নাহিদুল ইসলাম, আরিফুল হক, সুনিল নারাইন, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব