অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের কোচ আসছেন বাংলাদেশে
বাংলাদেশের ১২ জন কোচ এই কোর্সে অংশ নিচ্ছেন। এরই মধ্যে দুটি মডিউল শেষ হয়েছে অনলাইন ভার্সনে, তৃতীয় মডিউল ফিজিক্যালি হচ্ছে ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের ১৩ জন ছিলেন প্রথম মডিউলে। প্রথম মডিউল শেষ করে নাম প্রত্যাহার করে নিয়েছেন বসুন্ধরা কিংসের সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব মোহামেডানের অস্ট্রেলিয়ান কোচ শিন লেন, আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসও এই কোর্সে অংশ নিচ্ছেন। জাতীয় দলের প্রধান কোচ হতে এই কোর্স করা বাধ্যতামূলক। বাংলাদেশের কোচদের মধ্যে উইয়েফা ‘এ’ লাইসেন্স কোর্স করা আছে কেবল মারুফুল হকের। তিনিও এই কোর্সে অংশ নিচ্ছেন।
অন্য যে ১১ জন আছেন বাংলাদেশের তারা হলেন- সাইফুল বারী টিটো, হাসান আল মাসুদ, উজ্জ্বল চক্রবর্তী, গোলাম রব্বানী ছোটন, রাশেদ আহমেদ পাপ্পু, আবু ফয়সাল আহমেদ, এসএমএ সাইফুজ্জামান, মাসুদ পারভেজ কায়সার, জুলফিকার মাহমুদ মিন্টু, জাহান ই আলম নুরী ও জাকারিয়া বাবু।
বাফুফে আয়োজক হওয়ায় দেশের মাটিতে কোর্স করার সুযোগ নিতে পারছেন ১২ জন কোচ। অন্যথায় টাকা খরচ করে তাদের যেতে হতো অন্য দেশে। যেমন ২০১৯ সালের মার্চে ব্যক্তিগত উদ্যোগে ইন্দোনেশিয়ায় এই কোর্স করতে এন্ট্রি করেছিলেন মারুফুল হক। করোনার কারণে তখন কোর্সটি আর হয়নি। এখন তিনি ঘরে বসেই কোচদের বড় এই কোর্সটি করতে পারছেন।
‘এটা নি:সন্দেহে বাফুফের বড় আয়োজন। দক্ষিণ এশিয়ার মধ্যে কেবল ভারতই এ কোর্সের আয়োজন করে থাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবারের মতো এই আয়োজন করায় আমরা দেশেই কোর্সটি করার সুযোগ পেয়েছি’- বলছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ কোচ মারুফুল হক।
বিদেশের যে ১১ জন কোচ এই কোর্স করবেন তারা হলেন- ইংল্যান্ডের জেমস ম্যাক অ্যালন, দক্ষিণ কোরিয়ার পার্ক জায় হং ও লি চুন সু, ভারতের শঙ্করলাল চক্রবর্তী, মালদ্বীপের ইমসাইল মাহফুজ, আলী সুজাইন ও মোহাম্মদ নিজাম, ভুটানের চেনচো দর্জি, নেদারল্যান্ডসের এরোল আকবায়ে, পর্তুগালের মারিও লেমস এবং অস্ট্রেলিয়ার শিন লেন।
পাঁচ মডিউলের এই দেড় বছরব্যাপী এএফসি প্রফেসনাল ডিপ্লোমা কোর্সটি শেষ হবে আগামী বছর মার্চে। কোর্স পরিচালনার জন্য ঢাকায় আসবেন নিউজিল্যান্ডের ইন্সট্রাক্টর সিন আলেকজান্ডার ডগলাস ও অস্ট্রেয়িান ডিন কেনেথ মে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব