বিপিএল: ১ ওভারে জোড়া ভুল সিদ্ধান্তে শেষ ঢাকা
সিলেট সানরাইজার্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারায় ঢাকা। সেখান থেকে ৬.৫ ওভারে ৪০ রানের জুটি নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মিশনে ছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও নাঈম শেখ।
ঠিক তখনই ইনিংসের ১৩তম ওভারে ঘটে আম্পায়ারের ভুলের জোড়া ঘটনা। নাজমুল অপুর করা সেই ওভারের প্রথম বলে নাইম শেখকে লেগ বিফোর আউট দেন আম্পায়ার শরফৌদ্দৌল্লাহ ইবনে সৈকত। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় বল নাইমের প্যাডেই লাগেনি, আঘাত করেছিল গ্লাভসে।
কিন্তু আম্পায়ার আউট দেওয়ায় সমাপ্তি ঘটে নাইমের ৩০ বলে ১৫ রানের ইনিংসের। একই ওভারের চতুর্থ বলে আন্দ্রে রাসেলের বিপক্ষে জোরালো আবেদন করেন নাজমুল অপু। আবারও আঙুল তুলে দেন আম্পায়ার সৈকত। এবার রিপ্লেতে দেখা যায় বলটি রাসেলের প্যাডে আঘাত হানার আগে লেগেছিল ব্যাটে।
রিভিউ সিস্টেম না থাকায় ০ রানেই ফিরতে হয় রাসেলকে। শুধু এ দুই সিদ্ধান্তই নয়, ইনিংসের তৃতীয় ওভারে মোসাদ্দেক হোসেন সৈকতের বলে তামিম ইকবালের লেগ বিফোরের সিদ্ধান্ত নিয়েও ছিল সংশয়। বলটি ইমপ্ল্যাক্ট ইন লাইন ছিল কি না তা নিশ্চিত হওয়ার কোনো উপায়ই ছিল না। অসন্তোষ নিয়েই মাঠ ছাড়েন তামিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব