ম্যাচ হারার পর মাশরাফিকে নিয়ে যা বললেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২১ রানে দুই উইকেট নিয়ে দলের সেরা বোলার মাশরাফি। তবে ঢাকায় বাংলাদেশের সাবেক অধিনায়কের ফেরার ম্যাচে হেরেছে তার দল। মাশরাফিকে নিয়ে খুশি হলেও দলের পারফরম্যান্সে নাখোশ মাহমুদুল্লাহ রিয়াদ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি তামিম ইকবাল ও মোহাম্মদ শাহজাদ। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে লড়াই করতে পেরেছেন শুধু মাহমুদউল্লাহ ও শুভাগত হোম।
৩৩ রানে ঢাকার অধিনায়ক ফেরেন নাজমুল অপুর শিকার হয়ে। ২১ রান করা শুভাগতকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই স্পিনার। এই দুজন ছাড়া রুবেল হোসেন করেছেন ১২ রান। এদিকে ৩০ বলে ১৫ রান আসে নাইম শেখের ব্যাট থেকে। নিজেদের ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে বলে জানিয়েছেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় উইকেট ভালো ছিল। এটার সঙ্গে কিছু করার নেই। আমরা যেভাবে ব্যাটিং করেছি সেটা হতাশাজনক। আমরা যথেষ্ট জুটি গড়তে পারিনি। আমরা মাঝের দিকে পথ হারিয়েছে, আমাদের শুরুটাও ভালো হয়নি।’
‘মাশরাফি তার স্কিল এবং ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করেছে। সামনে থেকে সে আমাদের উইকেট এনে দিয়েছে কিন্তু সব মিলিয়ে এটা (দলীয়) আমাদের জন্য ভালো পারফরম্যান্স নয়। আমরা এই ম্যাচটা জিততে চেয়েছিলাম এবং পয়েন্ট টেবিলে ভারসাম্য আনতে চেয়েছিলাম। ব্যাটিং নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- নতুন পে-স্কেলের বেতন পেতে লাগবে যেসব তথ্য
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- একাদশ ভর্তি ২০২৬: কিছুক্ষণ পর মাইগ্রেশন ফল, দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত