‘পুষ্পা উদযাপনে’র আসল রহস্য খোলসা করলেন নাজমুল অপু
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে উইকেট নেওয়ার পর তামিল ছবি 'পুষ্প'-এর কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের মতো চোয়ালের নিচে দাড়ি কামিয়ে উদযাপন করলেন নাজমুল আপু। ঢাকার বিপক্ষে আজকের ম্যাচেও ব্যতিক্রম ছিলেন না তিনি।
শনিবার কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছিলেন অপু। তবে তার দল হেরে যায় ম্যাচটি। আর ঢাকার বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট। সিলেটের প্রথম জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও পেয়েছেন অপু।
ম্যাচ শেষে সিলেট সানরাইজার্সের সরবরাহকৃত ভিডিওবার্তায় নিজের পুষ্পা উদযাপনের পেছনে রহস্যের কথা জানিয়েছেন এ বাঁহাতি স্পিনার। মূলত পুষ্পা সিনেমার নায়ক যেমন চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, তেমনি তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন বিধায় এ উদযাপন করছেন।
অপুর ভাষ্য, ‘আমি পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সাথে এটা যোগ করেছি।’
আসরের প্রথম দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। এর আগে জাতীয় ক্রিকেট লিগে ১০ ইনিংসে ৩২ উইকেট নিয়ে অপু ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস ও উইকেটের সাহায্য কাজে লাগিয়েই ভালো করছেন বলে জানালেন অপু।
তিনি বলেছেন, ‘আমার অনুভূতি তো খুব ভালো। এবারের এনসিএলেও আমি সর্বোচ্চ উইকেটশিকারি ছিলাম। সেখান থেকেই ভালো আত্মবিশ্বাস ছিল। আল্লাহ্র রহমতে অনুশীলনগুলো কাজে লেগেছে। আমি চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করতে। কারণ উইকেটে সাহায্য ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন