প্লে-অফের আগেই বাদ পড়ার শঙ্কায় ঢাকার
প্লে-অফে যেতে হলে ঢাকাকে আসরে সেরা চার দলে থাকতে হবে। তিন ম্যাচ হেরে সেই দৌড়ে অনেক পিছিয়ে ঢাকা। তবে এমন পরিস্থিতিতে শেষ চারের আশা ছাড়ছেন না ঢাকার তারকা ওপেনার তামিম ইকবাল।
তিনি বলেন, ‘সত্যি বলতে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৪ ম্যাচে মাত্র একটি জয়। বাকি ৬ ম্যাচের বেশিরভাগই জিততে হবে। কোয়ালিফাই করতে অন্তত হয়ত আরও ৪টি ম্যাচ জিততে হবে। এটা কঠিন, তবে অসম্ভব নয়।’
সাফল্যের দেখা না পেলেও তামিম দলের প্রতি আস্থা হারাননি। তিনি বলেন, ‘আমরা দল হিসেবে ভালো, মানসম্পন্ন। মানসম্পন্ন খেলোয়াড়ও আছে। এতে কোনো সন্দেহ নেই। তবে আমরা দল হিসেবে পারফর্ম করতে পারছেন না।’
একাদশে পরিবর্তন এনে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়া সম্ভব, এমনটিও মনে করেন না তামিম। তার ভাষায়, ‘দলের মধ্যে পরিবর্তনের সুযোগ নেই। সামনে কিছু খেলোয়াড় যোগ দিবে, বিশেষত ২ জন বিদেশি। টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক মিলে যে একাদশ সবচেয়ে ভালো হয় সেটাই খেলাবে।’
ঢাকা তাদের পরবর্তী ম্যাচ খেলবে চট্টগ্রামে। নিজের ঘরের মাঠে খেলার আগে তামিমের তাগিদ, ‘আমাদের দল হিসেবে খেলতে হবে। কাগজে-কলমে আমরা শক্তিশালী, এখন দল হিসেবেও ক্লিক করতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন