গেইল সাকিবের বরিশালকে উড়িয়ে দিয়ে শীর্ষে কুমিল্লা, দেখেনিন সর্বশেষ পয়েন্ট টেবিল
চলতি বিপিএলে এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচই জিতেছে কুমিল্লা। চার ওভারে মাত্র পাঁচ রান দিয়ে তিন উইকেট নেওয়া কুমিল্লার নাহিদুল ইসলামকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় কুমিল্লা। যাতে বড় অবদান মাহমুদুল হাসান জয়ের। জাতীয় টেস্ট দলের নতুন এই সদস্য চলতি বিপিএলে প্রথমবার কুমিল্লার একাদশে সুযোগ পেয়েই পারফর্ম করলেন।
ওপেনিংয়ে নেমে ক্যামেরুন ডেলপটের সঙ্গ ৩৩ রানের জুটি গড়েন জয়। ডেলটপ ১৩ বলে ১৯ করে ফিরলে কুমিল্লার বাকি ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে জয় একপ্রান্তে অনেকক্ষণ ব্যাটিং করলেন এবং করিম জানাত, ইমরুল কায়েসরা ছোট তবে কার্যকর কিছু ইনিংস খেললেন বলেই বলার মতো সংগ্রহ পেয়েছে কুমিল্লা।
জয় ৩৫ বল খেলে ৬টি চার ১টি ছয়ে ৪৮ রান করেন। করিম জানাত মাত্র ১৬ বলে ১টি চার ৩টি ছয়ে ২৯ রান করেন। ইমরুল কায়েস ১৫, মুমিনুল হক ১৭ রান করেন। বরিশালের হয়ে ডোয়াইন ব্রাভো ৩০ রানে তিনটি ও সাকিব আল হাসান ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নামা বরিশালের কোমড়টা শুরুতেই ভেঙে দিয়েছেন নাহিদুল ইসলাম। ৪৫ রান তুলতেই সৌকত আলী, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয় ও ক্রিস গেইলকে হারায় বরিশাল। এই চারজনের তিনজনকেই ফেরান নাহিদুল। নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখে লড়ে যেতে চেয়েছেন। তবে শুরুতেই বিপদে পড়া বরিশালের হয়ে অন্যপ্রান্তে দাঁড়াতে পারেননি আর কেউ।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেছে বরিশাল। শান্ত ৩৬ রান করেছেন। এছাড়া তৌহিদ হৃদয় ১৯ ও নুরুল হাসান সোহান ১৭ রান করছেন। নাহিদুলের পাশাপাশি কুমিল্লার হয়ে আজ দারুণ বোলিং করেছেন তানভির ইসলাম, করিম জানাত, শহিদুল ইসলামও। তিনজনই দুটি করে উইকেট পেয়েছেন।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব