জয়কে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন রোডস
মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম বিপিএল ম্যাচ খেলেন এই তরুণ ব্যাটসম্যান। ১৬তম ওভারের দ্বিতীয় বল পর্যন্ত তিনি ব্যাট করেন। ৩৫ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রান করেন তিনি।
জয়ের মতই শান্তশিষ্ট কিন্তু কার্যকরী ব্যাটিং দেখার পর তার প্রশংসায় পঞ্চমুখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক স্টিভ রোডস। রোডস আশা প্রকাশ করলেন, ভবিষ্যতের উজ্জ্বল এক তারকা হতে যাচ্ছেন জয়।
রোডস বলেন, ‘বিপিএল অভিষেকেই জয় অনেক ভালো খেলেছে। সে খুব শান্ত স্বভাবের ছেলে। সবসময় সবকিছু খুব স্বাভাবিক রাখে। কখনও ঘাবড়ে যেতে দেখিনি। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র পা রেখেছে, এখন বিপিএলেও পা রাখল। সে ভবিষ্যতের উজ্জ্বল একজন তারকা।’
জয়ের ইনিংসে একটিবারও তাড়াহুড়া দেখা যায়নি। তিন ব্যাটার সাজঘরে ফিরলে সেই পরিস্থিতিও সামলেছেন ঠাণ্ডা মাথায়। আবার সাবধানী ব্যাটিং করতে গিয়ে যেন রান কমে না যায়, সেদিকেও লক্ষ্য রেখেছেন। ২ রানের জন্য অর্ধশতক না হাঁকালেও জয় মুগ্ধ করেছেন রোডসকে।
রোডস বলেন, ‘বড় শট না হাঁকিয়েও সে রানের গতি বাড়াতে পারে। নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ে অবদান রেখেছিল তাও শক্তিশালী একটি বোলিং আক্রমণের বিপক্ষে। আজ সে অনেককে অবাক করেছে। তরুণরা আসবে, ভালো করবে, এটাই সে আজ করেছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন