ব্রেকিং নিউজ: শ্রীলঙ্কার পেস বোলিং কোচ হচ্ছেন মালিঙ্গা
আসন্ন সফরে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে ৩৯০ উইকেটের মালিক এবং এই ফরমেটের বিশ্বকাপজয়ী অধিনায়ক দলকে নানাভাবে সহায়তা করতে পারবেন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে লঙ্কান কিংবদন্তি পেসারের অন্তর্ভূক্তি নাকি কেবল মাহেলা জয়াবর্ধনের একক প্রভাবেই হয়েছে, এমন খবর বেরিয়েছে দ্বীপ দেশটির গণমাধ্যম ‘দ্য আইল্যান্ড’-এ।
আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলার সঙ্গে বোলার মালিঙ্গার অনেক ভালো সম্পর্ক, সেই সুবাদেই নাকি পেস বোলিং কোচের পদে তার নামটি সামনে এসেছে।
অথচ লঙ্কান ক্রিকেটের কিংবদন্তিদের অনেকেই মালিঙ্গাকে পছন্দ করেন না। খেলোয়াড়ি জীবনে ড্রেসিংরুমে সবচেয়ে অপছন্দের ব্যক্তি ছিলেন এই পেসার। শ্রীলঙ্কার অনেক অধিনায়ক তার আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
এমনকি অভিযোগ আছে, অধিনায়ককে নিষেধাজ্ঞায় ফেলার জন্য মালিঙ্গা ইচ্ছে করে স্লো ওভার রেট করার চেষ্টা করতেন। দাবি করেছে ‘দ্য আইল্যান্ড’।
এজন্য লঙ্কন ক্রিকেট উপদেষ্টা কমিটির কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা এবং মুত্তিয়া মুরালিধরন নাকি মালিঙ্কাকে ফাস্ট বোলিং কোচ করার পক্ষে নন।
তবে জয়াবর্ধনের কথাকেই বেশি গুরুত্ব দিচ্ছে লঙ্কান বোর্ড। কেননা অস্ট্রেলিয়া সফরে উপদেষ্টা কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন কিংবদন্তি এই ব্যাটারই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন