বিপিএলের বাকি ম্যাচগুলো জিততে শতভাগ উজাড় করে দিব : মজিবুর রহমান
তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের কারণে দলে যোগ দিতে পারেননি তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে গতকাল কাতার থেকে সরাসরি ঢাকায় উড়ে এসেছেন তিনি।
মুজিবের ঢাকা পৌঁছানোর খবর জানিয়ে ফরচুন বরিশাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছে, “ঢাকা এসেই মুজিব উর রহমান বললেন, ফরচুন বরিশালের বাকি সব ম্যাচ জিততে চান। তিনি জানালেন, অনেক প্রত্যাশা নিয়ে বরিশাল দলে খেলতে এসেছেন।”
বিপিএলে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন মুজিবুর রহমান। সেইসাথে বাকি ম্যাচগুলো জিততে শতভাগ উজাড় করে দেবেন বলে ওয়াদা করেছেন তিনি। বরিশালের অফিশিয়াল ফেসবুকের একটি ভিডিওতে মুজিবুর রহমান বলেন,
“বরিশাল দলের হয়ে বিপিএলে খেলতে আমি মুখিয়ে আছি। আমাদের অনেক ম্যাচ বাকি আছে। এই ম্যাচগুলো জিততে শতভাগ উজাড় করে দিব। তিনটি ম্যাচেই নজর রেখেছি। দুটি ম্যাচ আমরা হেরে গেছি। কিন্তু ছেলেরা অনেক ভালো খেলেছে। সামনের ম্যাচগুলো জিততে চাই।” আগামী ২৯ জানুয়ারি খুলনা টাইগার্স-এর বিপক্ষে মুখোমুখি হবে ফরচুন বরিশাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন