ব্রেকিং নিউজ: টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবেন কিনা চূড়ান্ত সিন্ধান্ত জানিয়ে দিলেন তামিম
“আমার সঙ্গে শেষ কয়েকদিন ধরে বিভিন্নভাবে অনেক জায়গায় বৈঠক হয়েছে। সভাপতি, জালাল ভাই, কাজী এনাম ভাইদের সঙ্গে।”
তাতেও কোনও লাভ হলো না। তামিম তার সিদ্ধান্ত থেকে সরছেন না এখনই। অন্তত ছয়মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবতেই চান না এই টাইগার ওপেনার। তামিমের প্রত্যাশা আগামী ছয় মাস তরুণরা নিজেদের প্রমাণ করবে যাতে তার প্রয়োজন না হয় দলে।
বৃহস্পতিবার তামিম ইকবাল জানিয়েছেন, “টি-টোয়েন্টির বিষয়টা হলো ছয় মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি নিয়ে ভাবব না। আশা করি এই ছয় মাসে তরুণরা এত ভালো খেলবে-আমার আর প্রয়োজন পড়বে না। তারপরও ছয় মাস পর আল্লাহ মাফ করুক যদি এমন সময় আসে ক্রিকেট বোর্ড, সিলেক্টর বা টিম ম্যানেজম্যান্ট যদি মনে করে আমাকে দরকার। আমিও যদি রেডি থাকি। তখন আবার এটা নিয়ে আলাপ হবে। কিন্তু এই ছয় মাস ভাবছি না।”
তামিম না চাইলেও ক্রিকেট বোর্ড চাচ্ছে তামিম ফিরুক দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে। বোর্ড কর্তাদের চাওয়া অন্তত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলুক এই টাইগার ওপেনার। তবে তামিমের ফোকাস টেস্ট ও ওয়ানডেতে।
“উনারা অবশ্যই চাচ্ছেন আমি চালিয়ে যাই অন্তত বিশ্বকাপ পর্যন্ত। আমার ব্যাপারটা আলাদা ছিল। এখন দুজন মিলে যেটা ভালো হয় ওই সিদ্ধান্ত নিয়েছি। আগামী ছয় মাস আমি টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে ভাবছি না। এই কয়েক মাস আমার পুরো ফোকাস টেস্ট ও ওয়ানডেতে থাকবে।”
উল্লেখ্য, ২০২০ সালের মার্চে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তামিম। তারপর আর এ ফরম্যাটে দেখা যায়নি তাকে। গত বছর বিশ্বকাপও খেলেননি, শেষ মুহূর্তে দল থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানান নির্বাচকদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব