বিপিএলে নিজের খেলা নিয়ে নিজেই যা বললেন : মুশফিক
পুরনো ছন্দে ফিরতে চান মুশফিক।টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে তৃতীয় সেরা রান স্কোরার ছিলেন মুশফিক। ঐ টুর্নামেন্টে বলার মতো স্কোর কেবল শ্রীলঙ্কার বিপক্ষেই রয়েছে। ব্যাট হাতে ৫৭ রানের ইনিংসটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত সেরা ইনিংস। বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় বেশ সমলোচিত হয়েছেন মুশফিক।
এমনকি বিপিএলেও প্রথম দুটি ম্যাচে রান পাননি তিনি। মিরপুরের মন্থর উইকেটে রান না পেলেও চট্টগ্রামে বড় রানের প্রত্যাশা করছেন খুলনা টাইগার্সের এই অধিনায়ক। দল যাতে লাভবান হয় ঐরকম ম্যাচজয়ী ইনিংস খেলতে চান মুশফিক।
“অবশ্যই সবারই চেষ্টা থাকে ম্যাচে অবদান রাখার। আশা করছি তাড়াতাড়ি যেন বড় রান করতে পারি। রান করার চেয়ে গুরুত্বপূর্ণ যাতে জয়ে ফিরতে পারে। টপ অর্ডারে যেহেতু খেলি, পরবর্তীতে সুযোগ আসলে অবশ্যই চেষ্টা করব যেন বড় রান করতে পারি এবং তাঁতে দল যেন লাভবান হয়। কাল থেকে এটাই আমার মূল লক্ষ্য।”
উল্লেখ্য, বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে বর্তমানে চট্টগ্রামে রয়েছে খুলনা টাইগার্স। মিরপুরে মন্থর উইকেটে খেললেও চট্টগ্রামে ব্যাটিং-বান্ধব উইকেটে নিজের হারানো ছন্দ খুঁজে পেতে মরিয়া মুশফিক। এমনকি দুদিন আগে খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবালও মুশফিকের ফর্মে ফেরা নিয়ে আশার কথা শুনিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব