ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটারের অভাবে খেলতে নেমে গেলেন কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৭ ২২:২৫:২০
ক্রিকেটারের অভাবে খেলতে নেমে গেলেন কোচ

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল)। গতকাল বুধবার বিবিএলে সেমিফাইনাল খেলা ছিল সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের মধ্যে। কিন্তু ম্যাচের আগে সিডনির উইকেটকিপার জস ফিলিপের কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। বদলি উইকেটকিপার হিসেবে কাউকে না পাওয়ায় সিডনি বাধ্য হয় তাদের সহকারী কোচ জে লেন্টনকে উইকেটকিপার হিসেবে নামাতে।

নিয়মিত উইকেটকিপারকে না পেয়েও সি়ডনির অবশ্য জিততে কোনও অসুবিধে হয়নি। তারা ৪ উইকেটে হারায় অ্যাডিলেডকে। ৩১ বছর বয়সী লেন্টন সিডনি সিক্সার্সের সহকারী কোচ হিসেবে যোগ দেওয়ার আগে বিবিএলে সিডনি থান্ডারের হয়ে খেলেছেন।

দলের এমন আহ্বানে কিছুটা হলেও বিস্মিত লেন্টন। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বেশ ভালো লাগল। সহকারী কোচকে খেলতে নামতে হয়েছে! দুপুর একটার সময় জানতে পারলাম আমাকে খেলতে হবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ