বিপিএল: ডিআরএস নয় ব্যবহার হবে এডিআরএস
ডিআরএসের বিকল্প হিসেবে বিপিএলে অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিআরএস প্রযুক্তি আসার আগে ব্যবহৃত হতো এই এডিআরএস। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে বিপিএলে চট্টগ্রাম পর্ব। এই পর্বের প্রথম ম্যাচ থেকেই এডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বলা হয়েছে, প্রতিটি দলের অধিনায়ক, কোচ ও ম্যানেজার, বিপিএলের গভর্নিং কাউন্সিল, প্লেয়িং কন্ট্রোল টিম ও বিপিএলের প্রোডাকশন টিমের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি দল সম্মত হয়েছে বলেই টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে এটি যোগ করা হয়েছে।
এই পদ্ধতিতেও সর্বোচ্চ দুটি রিভিউ নিতে পারবে প্রতিট দল। রিভিউ নিতে হবে ১৫ সেকেন্ডের মধ্যে। তবে ডিআরএসের মতো এখানে সব সুবিধা পাওয়া যাবে না। শুধুমাত্র এলবিডব্লিউ সিদ্ধান্তের ক্ষেত্রে রিভিউ নিতে পারবে দলগুলো।
এই পদ্ধতিতে শেডেড এরিয়ার মাধ্যমে দেখানো হবে যে বল কোথায় পিচ করেছে এবং বলের ইমপ্যাক্ট কোথায় ছিল। স্বচ্ছ চিত্র ধারণ করে বল উইকেটে হিট করেছে কিনা সেটা দেখানো হবে। আর আলট্রা এজ এবং স্নিকোমিটার না থাকায় মাইকের আওয়াজ ও টিভি রিপ্লের সহযোগিতা নেওয়া হবে। অনফিল্ড আম্পায়ারের সঙ্গে কথা বলে এসব বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন টিভি আম্পায়ার।
বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান ও বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান বলেন, আশা করি, এতে অন্তত পঞ্চাশ ভাগ ভুল আমরা কমিয়ে আনতে পারব।
বিপিএলে ঢাকা পর্বে আম্পায়ারিং নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠেছে। সিলেট সানরাইজার্সের বিপক্ষে একই ওভারে ঢাকার দুই ব্যাটার নাইম শেখ ও আন্দ্রে রাসেলকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় রাসেলের প্যাডে লাগার আগে বল ব্যাটে লেগেছিল। নাইমের গ্লাভসে বল লেগেছিল। বিষয়টি নিয়ে চতুর্থ আম্পায়াররের কাছে অভিযোগ করতে দেখা গেছে তামিম ইকবালসহ ঢাকার কয়েকজন ক্রিকেটারকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব