টেস্ট ক্রিকেট নিয়ে যে সিদ্ধান্ত জানালেন তামিম
অবশেষে ছয় মাসের জন্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন তিনি। প্রয়োজন না হলে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরবেন না তিনি। গতকাল চট্টগ্রামে এ ঘোষণা দেন তামিম ইকবাল। তবে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও জাতীয় দলের হয়ে নিয়মিত ওয়ানডে ও টেস্ট খেলতে চান তামিম ইকবাল।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটারদের দেখা যায় টেস্ট ক্রিকেট ছেড়ে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে। কিন্তু তামিম ইকবাল করেছেন উল্টোটা। আপনি টি-টোয়েন্টি ছাড়লেন কেন- এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, “এটা পুরোপুরি ঠিক না। অনেক ক্রিকেটারই আগে টি-টোয়েন্টি ছেড়েছে। ওয়ানাডে আমাদের বাংলাদেশে সবচেয়ে প্রিয় ফরম্যাট”।
“আমিও ওয়ানডে খেলতে উপভোগ করি। আর টেস্ট ক্রিকেট হলো এমন- যখন থেকে ব্যাট ধরা শুরু করেছি আমার দুটি ইচ্ছা ছিল। একটা হলো- বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করব এবং অন্যটি হলো টেস্ট ক্রিকেটার হব। আপনারা নিশ্চয়ই জানেন যে টেস্ট ক্রিকেটের মর্যাদা কোন জায়গায়।”
বাংলাদেশ জাতীয় দলের হয়ে আরো ৫ বছর টেস্ট ক্রিকেট খেলতে চান তামিম ইকবাল। সেইসাথে টি-টোয়েন্টি ক্রিকেটে থেকে টেস্ট ক্রিকেটকে বেশি এগিয়ে রাখলেন তামিম। “হয়তো আমরা টেস্ট ক্রিকেটে ততটা শক্তিশালী কোনো দল না; কিন্তু টেস্ট ক্রিকেটে একটা সেঞ্চুরি করা কিংবা একটা ফিফটি করার মূল্য অন্যরকম”।
“তাই আমি যতদিন সম্ভব টেস্ট ক্রিকেট খেলে যাব। আমার বয়স এখন ৩৩ বছর। ৩৪-৩৫ বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অনেকের অভিষেক হয়, ৪০-৪২ বছর পর্যন্ত খেলে। পারফর্মেন্স আর ফিটনেস ঠিক থাকলে আমি যতদিন পারি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাব। নির্দিষ্ট করে বললে, আরও চার-পাঁচ বছর আমি খেলা চালিয়ে যেতে চাই।”-যোগ করেন তামিম ইকবাল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ২১ জন নেবে পল্লী উন্নয়ন বোর্ড, দেখুন কোন পদে কত
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব