বিশ্বকাপ: বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে ভারত
২৯ জানুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং বর্তমান রানার্সআপ ভারত। গ্রুপ পর্বের ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশ ধুল সহ ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন।
তবে তারা প্রত্যেকেই করোনামুক্তির সনদ পেয়েছেন। সর্বশেষ করোনা পরীক্ষায় প্রত্যেকেই করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তাই আইসোলেশন থেকেও মিলেছে মুক্তি।
শনিবারের ম্যাচকে সামনে রেখে শুক্রবারই দলের সাথে যোগ দেবেন করোনা থেকে সেরে ওঠা এই ৬ ক্রিকেটার। কোয়ার্টার ফাইনালে মাঠে নামতেও কোনো বাধা নেই। তবে তাদের শারীরিক ধকলের বিষয়টি মাথায় রেখে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফিটনেস টেস্ট করা হবে।
এদিকে করোনার ভয়ে তটস্থ ভারত মাত্র এক দিন অনুশীলনের সিদ্ধান্ত নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজে হু-হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতিতে কে কীভাবে আক্রান্ত হচ্ছেন বোঝার কোনো উপায় নেই। একবার করোনার বিপর্যয় সামলাতে হিমশিম খেতে হয়েছে ভারতের যুবাদের। আবার যেন এমন কোনো ঘটনা না ঘটে, তাই যথাসম্ভব হোটেলের বন্দী সময় কাটাচ্ছে যুবারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত