ছক্কার নাঈমের ক্যামিওতে চ্যালেঞ্জিং পুজি পেল চট্টগ্রাম
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় দুপুর দেড়টায়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
চট্টগ্রামের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কেনার লুইস ও উইল জ্যাকস। ইনিংসের শুরুতে মাত্র ১ রান করেই ফেরেন লুইস। এরপর আফিফকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন জ্যাকস। দুজনের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল চট্টগ্রাম। তবে দলীয় ৬০ ও ব্যক্তিগত ২৮ রানে জ্যাকস ফিরলে সে স্বপ্নে লাগে ধাক্কা।
এরপর বাকীটা সময় চট্টগ্রামের ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মাঝে। উইকেটে থিতু হতে পারেননি কেউই। সাব্বির রহমান, মেহেদী মিরাজ, বেইন হাওয়েল, শামীম পাটোয়ারি কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন আফিফ হোসেন।
শেষ দিকে নাঈম ইসলামের অপরাজিত ২৫ রানের ইনিংসে ভর করে বলার মতো সংগ্রহ পায় চট্টগ্রাম। খুলনার হয়ে থিসারা পেরেরা একাই ৩ উইকেট নেন। এছাড়া নাবিল সামাদ, মাহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বী, সেকুজ্ঞে প্রসন্না ও ফরহাদ রেজা একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত