ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বিপিএল: মুকুট পুরুদ্ধার করলেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জানুয়ারি ২৮ ১৯:২৫:৩৪
বিপিএল: মুকুট পুরুদ্ধার করলেন মুশফিক

তবে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকের মুকুট ফিরে পেতে সময় লাগেনি। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে দলকে জিততাতে ৪৪ রানের ইনিংস দিয়ে বিপিএলের ইতিহাসে আবারো সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন খুলনা দলের বর্তমান অধিনায়ক।

প্রথম দুই ম্যাচের ব্যর্থতা ঝেড়ে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মুশফিক। চার নম্বরে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৬ চার ও ১ ছয়ের মারে ৩০ বলে করেন ৪৪ রান। আজ যখন তিনি উইকেটে আসেন, তখন জয়ের জন্য ৭৩ বলে ৯২ প্রয়োজন ছিল খুলনার।

শেষ পর্যন্ত ৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে মুশফিকের দল। ম্যাচ শেষে খুলনা অধিনায়ক জানিয়েছেন, ব্যাটিংয়ে আগের দুই ম্যাচের তুলনায় বেশি সময় পাওয়ায় আজ রান করতে সুবিধা হয়েছে তার। আগের দুই ম্যাচে চতুর্থ ও অষ্টম ওভারে ব্যাটিংয়ে নেমেছিলেন মুশফিক।

কিন্তু সে দুই ম্যাচে মাথার ওপর ছিল ১৮৪ ও ১৯১ রান তাড়া করার চাপ। চট্টগ্রামের বিপক্ষে সেই চাপ না থাকায় সময় নিয়ে খেলতে পেরেছেন বলে জানিয়েছেন মুশফিক। আর এই ইনিংসের সুবাদেই ফের উঠেছেন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে মুশফিক বলেন, ‘আজ নিজের ব্যাটিং উপভোগ করেছি। শেষ কয়েকটি ইনিংসে আমি খুব বেশি সময় পাইনি। আজ অন্য প্রান্ত থেকে ফ্লেচার ভালো করেছে। সে আমার কাজটা সহজ করে দিয়েছে। আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে। আমরা সেগুলোর জন্য প্রস্তুত হচ্ছি।’

বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক

১/ মুশফিকুর রহিম - ৮৪ ইনিংসে ২৩৩৫ রান, সর্বোচ্চ ৯৮*২/ তামিম ইকবাল - ৭৩ ইনিংসে ২৩২৬ রান, সর্বোচ্চ ১৪১*৩/ মাহমুদউল্লাহ - ৮২ ইনিংসে ১৯৪৪ রান, সর্বোচ্চ ৬২৪/ ইমরুল কায়েস - ৮২ ইনিংসে ১৭৯৯ রান, সর্বোচ্চ ৬৭*৫/ সাব্বির রহমান - ৮১ ইনিংসে ১৬৭৪ রান, সর্বোচ্চ ১২২

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ