সিমন্সের সেঞ্চুরিতে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল সিলেট
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল দুটির লড়াই শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সিলেটের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লেন্ডল সিমন্স ও আনামুল হক বিজয়।
সিলেটের শুরুটা হয় দারুণ। উদ্বোধনী জুটিতে সিমন্স ও বিজয় যোগ করেন ৫০ রান। ১৮ রান করে আউট হন বিজয়। এরপর ছোটখাটো ব্যাটিং ধসে পরে সিলেট। মোহাম্মদ মিঠুন ৬ ও কলিন ইনগ্রাম ০ রানে ফিরলে কিছুটা বিপদেই পড়ে দলটি। এসময় ১৫ রানের মাঝে ৩ উইকেট হারায় তারা।
এরপর সিমন্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রবি বোপারা। দুজনে গড়েন ৬৩ রানের জুটি। রান আউট হওয়ার আগে বোপারা করেন ১৩ রান। অন্যপ্রান্তে সতীর্থদের ব্যর্থতার ভীড়ে একাই ঝড় তোলেন সিমন্স। সাগরিকায় চার-ছক্কার বন্যায় তিনি তুলে নেন চলতি বিপিএলের প্রথম সেঞ্চুরি।
৫৯ বলে সেঞ্চুরি পূরন করেন সিমন্স। শেষ পর্যন্ত ৬৫ বলে ১১৬ রান করেন তিনি। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ৭ ও আলাউদ্দিন বাবু রানে অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- অ্যাতলেটিকো বনাম রিয়াল: সম্ভাব্য একাদশ, প্রিভিউ ও লাইভ দেখবেন যেভাবে
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?