২২০ রান টার্গেট হলেও জিততে পারতাম : তামিম
হাই ভোল্টেজ ও গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট জড়ো করে ১৭৫ রান। দলের পক্ষে দুর্দান্ত এক শতক হাঁকান ক্যারিবীয় ওপেনার সিমন্স।
অবশ্য তামিম মনে করেন, সিমন্সের ওমন সেঞ্চুরির পরও সিলেটের পুঁজি কম হয়েছে। এমনকি সিলেট ২২০ রানের লক্ষ্য ছুঁড়ে দিলেও তামিমরা জিততে পারতেন, এমন আত্মবিশ্বাস ছিল।
তামিম বলেন, ‘সিমন্স ১১৬ করার পরও তারা ১৭৫ করতে পেরেছে, আমি এতে খুশি ছিলাম। আমাদের শেষ ওভারে ওরা মাত্র ৮ রান নিতে পেরেছে। ২২০ রানও যদি হত, উইকেট যথেষ্ট ভালো ছিল।’
তামিম শুধু অপেক্ষায় ছিলেন ভালো শুরুর। সেই শুরুটা এত ভালো হল যে, মোহাম্মদ শাহজাদের সাথে উদ্বোধনী জুটিতে গড়লেন ১৭৩ রানের রেকর্ড জুটি।
তিনি বলেন, ‘জানতাম, ভালো শুরু পেলে আমাদের ভালো করেই সুযোগ আছে। আমি ও শাহজাদ ভালো শুরু পেয়েও যাই। এরপর আর পেছনে থাকাতে হয়নি।’
৬৪ বলে ১৭টি চার ও ৪টি ছক্কায় গড়া নান্দনিক ইনিংসে তামিম পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত