বিশ্বকাপ: সেমিতে উঠার লড়াইয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময় ও যেভাবে দেখবেন
দুই বছর আগে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের সেই ফাইনালের মাত্র দু’জন আছেন বাংলাদেশ দলে। অধিনায়ক রাকিবুল হাসান এবং প্রান্তিক নওরোজ নাবিল। যদিও নাবিল আগেরবার দলে থাকলেও খেলার সুযোগ পেয়েছিলেন কম।
পচেফস্ট্রমে ভারতকে হারিয়েই বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট পরেছিল বাংলাদেশ দলের যুব ক্রিকেটাররা। অধিনায়ক রাকিবুলের ভারতকে হারানোর সেই অভিজ্ঞতা কী কাজে লাগবে আজ? ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্মৃতি কী ফিরিয়ে আনতে পারবেন রাকিবুলর? তবে প্রতিপক্ষ যেই হোক, অ্যান্টিগার এই ম্যাচ জিতে সেমিফাইনালে খেলতে মুখিয়ে বাংলাদেশ যুব দলের অধিনায়ক রাকিবুল।
এক ভিডিও বার্তায় শুক্রবার রাকিবুল বললেন, ‘কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে পাঁচ-ছয় দিনের বিরতি পেয়েছি। এ সময়ে ভালোভাবে অনুশীলন করেছি আমরা। মানসিক ও শারীরিক দিক থেকে খুব ভালো অবস্থানে আছি। গত দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসও বেড়েছে। বোলাররা ভালো বল করেছে, ব্যাটাররা রান পেয়েছে। তাই আশাবাদী আমি।’
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। ইংল্যান্ডের বিপক্ষে গুটিয়ে গিয়েছিল মাত্র ৯৭ রানে। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ান যুবারা। কানাডাকে ৮ উইকেটে এবং আরব আমিরাতকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করে শেষ আটের টিকিট।
গতবার ফাইনালে বাংলাদেশের কাছে হারলেও চারবারের চ্যাম্পিয়ন ভারত এবার অন্যতম ফেবারিট। নিজেদের গ্রুপ ‘বি’তে তারা দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে, আয়ারল্যান্ডকে ১৭৪ রানে এবং উগান্ডাকে হারিয়েছে ৩২৬ রানের বড় ব্যবধানে।
করোনার কারণে অধিনায়কসহ দলের নিয়মিত কয়েকজন না থাকলেও শূন্যতাটা বুঝতে দেয়নি তারা। আজ বাংলাদেশের বিপক্ষে করোনামুক্ত হয়ে ফিরছেন সবাই। এরপরও ভারতকে ভয় না পেয়ে সাহসী ক্রিকেটের প্রতিশ্রুতি রাকিবুলের কণ্ঠে, ‘আমাদের যে পরিকল্পনা আছে সেটা মাঠে শতভাগ কার্যকরের চেষ্টা করব। আমরা ওদের সঙ্গে সাহসী ও ইতিবাচক ক্রিকেট খেলব, যেন আমরা ভালো একটা ফল নিয়ে বের হয়ে যেতে পারি।’
এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ১০৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ভারতের করা ২৪৩ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৪০ রানে। এ নিয়ে রাকিবুল বলেন, ‘ভারতের বিপক্ষে গত কয়েক দিনে বেশ কিছু ম্যাচ খেলেছি। ওদের দেশে খেলার পর এশিয়া কাপে খেলেছি। তাই ওদের শক্তি ও দুর্বলতাগুলো জানা আছে। আমরা ওদের বিপক্ষে যে পরিকল্পনা নিয়ে খেলব, সেটা যদি কাজে লাগাতে পারি আর ছোট ছোট ভুলগুলো না করি, তাহলে ভালো একটা ফল নিয়ে বের হতে পারব। আসল কথা হচ্ছে দিনশেষে আমরা ফলের চিন্তা না করে ভালো ক্রিকেটের কথাই ভাবছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত