পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়া
অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার করা ২৭৬ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৫৭ রানে।
টস জিতে অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তান যুবাদের অধিনায়ক কাসিম আকরাম। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রন নেয় অস্ট্রেলিয়া। ক্যাম্পবেল কেলাওয়ে এবং টিগ উইলি মিলে গড়েন ৮৬ রানের জুটি। ক্যাম্পবেল কিলাওয়ে আউট হন ৪৭ রান করে।
তিনি আউট হওয়ার পর শতাধিক রানের জুটি গড়েন টিগ উইলি এবং কোরি মিলার। টিগ উইলি খেলেন ৭১ রানের ইনিংস। কোরি মিলার খেলেন ৬৪ রানের ইনিংস। ১০১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন এ দু’জন।
এরপর অধিনায়ক কুপার কনোলি ৩৩ রান, এইডেন কাহিল ১৮ এবং উইলিয়াম সালজম্যান করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়ান যুবারা।
জবাব দিতে নেমে প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে পাকিস্তান। মেহরান মুমতাজ করেন সর্বোচ্চ ২৯ রান। আবদুল ফাসিহ করেন ২৮ এবং ইরফান খান করেন ২৭ রান। ৩৫.১ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান স্কোরবোর্ডে জমা করে মাত্র ১৫৭ রান।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ উইকেট নেন উইলিয়াম সালজম্যান। ২টি করে উইকেট নেন জ্যাক সিনফিল্ড এবং টম হুইটনি। ১টি করে উইকেট নেন জ্যাক নিসবেট এবং এইডেন কাহিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল