খুলনাকে মাঝারি রানের টার্গেট দিল বরিশাল
নির্ধারিত ২০ ওভারে ফরচুন বরিশালের সংগ্রহ ৯ উইকেটে ১৪১ রান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক মুশফিকুর রহিম।
বরিশালের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জ্যাক লিন্টট ও ক্রিস গেইল। দুজনের জুটিতে আসে ২৬ রান। এরপর ৩৮ রানের জুটি গরেন গেইল ও জিয়াউর রহমান। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও কাজে লাগাতে পারেননি জিয়াউর, করেন ১০ রান।
দ্বিতীয় উইকেট পতনের পর থেকেই আসা যাওয়ার মাঝে ছিলেন বরিশালের ব্যাটাররা। নুরুল হাসান সোহান ৮, নাজমুল হোসেন শান্ত ১৯ ও তৌহিদ হৃদয় ২৩ রান করেন। একপ্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ক্রিস গেইল।
শেষদিকে আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি। তাই স্কোরবোর্ডে বড় সংগ্রহ পায়নি বরিশালও। খুলনার হয়ে থিসারা পেরেরা, কামরুল ইসলাম রাব্বী ও ফরহাদ রেজা দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন মাহেদী হাসান, শরিফুল্লাহ ও সেকুগে প্রসন্ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত