নতুন ইতিহাস: ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন সাকিব
বিশ্ব ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব। অর্থাৎ এই বাংলাদেশি ক্রিকেটারের হাত ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো অধিনায়ক দেড়শ উইকেটের ক্লাব খুললেন। অনেক আগে থেকেই এই তালিকার শীর্ষে অবস্থান করছিলেন তিনি।
এই তালিকার দ্বিতীয়স্থানটিও বাংলাদেশি ক্রিকেটারের দখলে। ১১৪ উইকেট নিয়ে সাকিবের পরই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১১২টি উইকেট নিয়ে মাশরাফির কাঁধে নিঃশ্বাস ফেলে তৃতীয় স্থান দখল করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। লেগ স্পিনার আফ্রিদির শিকার ৮৮টি উইকেট। পেসার স্যামির দখলে আছে ৮৬টি উইকেট।
প্রসঙ্গত, গত ম্যাচেই বল হাতে আরও একটি রেকর্ড গড়েছিলেন সাকিব। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
একনজরে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারি :
১. সাকিব আল হাসান- ১৫০ উইকেট২. মাশরাফি বিন মুর্তজা- ১১৪ উইকেট৩. ডোয়াইন ব্রাভো- ১১২ উইকেট৪. শহিদ আফ্রিদি- ৮৮ উইকেট৫. ড্যারেন স্যামি- ৮৬ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশের আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের বড় ঘোষণা
- আজ ওয়েস্ট হ্যাম বনাম ম্যান ইউ ম্যাচ: দুই দলের সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: কখন, কোথায় ও কীভাবে দেখবেন Live
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬)
- ‘অদম্য বাংলাদেশ’ কাপের ফাইনাল: চলছে দুর্বার বনাম ধূমকেতু ম্যাচ, সরাসরি দেখুন Live
- ভারত-পাক-বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব! কী বলছে আইসিসি?
- সংসদ নির্বাচন: ভোটের দিন কোন কোন যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে?
- ইউসিবি ব্যাংকে বড় নিয়োগ: আজই অনলাইনে আবেদন করুন
- লিভার নষ্ট হচ্ছে কি না বুঝবেন হাত ও পায়ের এই লক্ষণে
- আইসিসির ঘোষণা: বদলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য
- আবারও ভুমিকম্পে কাঁপলো বাংলাদেশ, মাত্রা ও উৎপত্তিস্থল কোথায়