বিশ্ব ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন সাকিব
বিশ্ব ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন সাকিব। অর্থাৎ এই বাংলাদেশি ক্রিকেটারের হাত ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো অধিনায়ক দেড়শ উইকেটের ক্লাব খুললেন। অনেক আগে থেকেই এই তালিকার শীর্ষে অবস্থান করছিলেন তিনি।
এই তালিকার দ্বিতীয়স্থানটিও বাংলাদেশি ক্রিকেটারের দখলে। ১১৪ উইকেট নিয়ে সাকিবের পরই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১১২টি উইকেট নিয়ে মাশরাফির কাঁধে নিঃশ্বাস ফেলে তৃতীয় স্থান দখল করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। লেগ স্পিনার আফ্রিদির শিকার ৮৮টি উইকেট। পেসার স্যামির দখলে আছে ৮৬টি উইকেট।
প্রসঙ্গত, গত ম্যাচেই বল হাতে আরও একটি রেকর্ড গড়েছিলেন সাকিব। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
একনজরে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারিঃ
১. সাকিব আল হাসান- ১৫০ উইকেট
২. মাশরাফি বিন মুর্তজা- ১১৪ উইকেট
৩. ডোয়াইন ব্রাভো- ১১২ উইকেট
৪. শহিদ আফ্রিদি- ৮৮ উইকেট
৫. ড্যারেন স্যামি- ৮৬ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২০ মিনিটেই গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ২৭% পর্যন্ত লভ্যাংশ দিচ্ছে ৫ কোম্পানি, এজিএম চলতি সপ্তাহে
- বাংলাদেশ বনাম ভারত: লস টাইমে বাংলাদেশের গোল, প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: ৮০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম ভারত: শেষ মুহুর্তে উত্তেজনায় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ভারত: চলছে দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম নেপাল সেমিফাইনালের সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আ.লীগকে রাজনীতিতে ফেরাচ্ছে জাতিসংঘ? খবরের সত্যতা নিয়ে যা জানা গেল