তামিমের বিকল্প শুধুই তামিম
তবে কোনো কারণে তরুণ ক্রিকেটাররা যদি প্রত্যাশামতো জ্বলে উঠতে না পারে তাহলে বিশ্বকাপের আগে তিনি প্রত্যাবর্তনের কথা চিন্তা করবেন। এই স্টেটমেন্ট দেওয়ার পর গতকাল রাতে সিলেটের বোলারদের ওপর তামিমের তাণ্ডব নিশ্চয়ই সবাই দেখেছেন।
তামিম ইকবালের 64 বলে 111 রানে ইনিংস নিঃসন্দেহে প্রমাণ করে দিয়েছে যে তামিমের বিকল্প শুধু বাংলাদেশে নয় কোথাও পাওয়া সম্ভব নয়। কারণ তামিম এর বিকল্প তামিম নিজেই। টাইগারদের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান দের অন্যতম তামিম ইকবাল। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি খুব একটা সফল নন কিংবা তার স্ট্রাইকরেট টি-টোয়েন্টির সাথে মানায় না বিগত দুই বছর ধরে এই ধরনের কিছু কথা সংবাদ মাধ্যম এবং মানুষের মুখে শোনা যাচ্ছিল।
তবে পরিসংখ্যান ঘাটাঘাটি করলে দেখা যাবে যে বাংলাদেশের অন্য অনেক প্রতিষ্ঠিত টি-টোয়েন্টি ক্রিকেটারের চেয়ে তামিমের ক্যারিয়ার বেশি উজ্জ্বল। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয় একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যানের নাম তামিম ইকবাল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৭৮ ইনিংসে ব্যাট করে ১৭৫৮ রান গড় ২৪.৮।
৭ ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরি ও রয়েছে তামিমের। তামিমের স্ট্রাইকরেট যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি কথা হয় সেটি হল ১১৬.৯৬। বাংলাদেশের প্রেক্ষাপটে স্ট্রাইক রেটটি অসাধারণ না হলেও খুব একটা খারাপ ও নয়। স্ট্রাইক রেট এর বিচারের তামিম বাংলাদেশের সেরা ৫ ব্যাটসম্যানদের মধ্যে একজন।পাশাপাশি এ ফরমেটের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ও তামিম ইকবাল।
এতসব অর্জনের পরও সংবাদমাধ্যম থেকে শুরু করে সর্মথকরা যখন তামিমকে মুণ্ডপাত করে এটা মেনে নেওয়া সত্যিই অনেক কঠিন। সংবাদমাধ্যম এবং সমর্থকদের কথা তামিম অনেকদিন সহ্য করে গেলেও, যখন টিম ম্যানেজমেন্ট তামিম এর ব্যাপারে একি রকম কথা বলে তখন তামিম সেটা সহ্য করতে না পেরে বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে।
এবং এরপর থেকেই বিসিবি থেকে তামিমকে টি-টোয়েন্টি দলে ফেরানোর চেষ্টা চলছে। সংবাদমাধ্যম থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই এখন আবার তামিমকে টি-টোয়েন্টি দলে ফেরানোর পক্ষে স্লোগান গাচ্ছে। এতোসব কিছুর পর তাহলে শেষ পর্যন্ত সবাই ঠিকই বুঝতে পেরেছে তামিম এর বিকল্প শুধুই তামিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- স্কালোনির কথায় আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত