বিপিএল অষ্টম আসরের সর্বচ্চো রানের টার্গেট দিল চট্টগ্রাম
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল দুটির লড়াই শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
তবে প্রতিপক্ষের সিদ্ধান্ত ভুল প্রমাণেই যেন মাঠে নামেন চট্টগ্রামের দুই ওপেনার কেনার লুইস ও উইল জ্যাকস। উদ্বোধনী জুটিতে ৫ ওভারের আগেই তারা যোগ করেন ৬২ রান। যেখানে সিংহভাগ অবদান ছিল জ্যাকসের।
চলতি বিপিএলের দ্রুততম ফিফটি হাঁকান জ্যাকস। তবে ফিফটির পরই আউট হন তিনি। এর আগে ১৯ বলে খেলেন ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস। লুইস অবশ্য এদিনও ব্যাট হাতে কিছু করতে পারেননি। ১২ বলে করেন ৮ রান।
এরপর যারাই নেমেছেন, খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪১ রানের টর্নেডো ইনিংস খেলে দলের বড় সংগ্রহ নিশ্চিত করেন বেনি হাওয়েল।
বাকীদের মাঝে আফিফ হোসেন ২৮ বলে ৩৮, সাব্বির রহমান ২৯ বলে ৩১, নাঈম ইসলাম ৭ বলে ৮ ও মেহেদী হাসান মিরাজ ৪ বলে অপরাজিত ১৩ রানের ইনিংস খেলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন