ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: মঈনের ছক্কা বৃষ্টিতে টি-২০ তে ৩৫২ রানের অবিশ্বাস্য ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব
বার্বাডোসে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। দ্বিতীয় ওভারে টম ব্যান্টনকে আউট করেন জেসন হোল্ডার। দ্বিতীয় উইকেটে ইংল্যান্ড পায় ৭৫ রান। জেসন রয়ের ৪২ বলে ৫২ রান করে জেমস ভিঞ্চের সঙ্গে জুটি ভাঙ্গে কাইরন পোলার্ড দুর্দান্ত বোলিংয়ে। রয় তার ইনিংসে পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। পরের ওভারে আকিল হোসেনের বলে আউট হন জেমস ভিঞ্চ। তিনি ২৬ বলে দুটি চার ও ছক্কার সাহায্যে ৩৪ রান করেন।
তারপরই শুরু হয় মঈনের ছক্কা বৃষ্টি। বার্বাডোসে রীতিমত টর্নেডো বইয়ে দেন তিনি। ২৮ বলে খেলেন ৬৩ রানের বিধ্বংসী ইনিংস। মঈনের ইনিংসটিতে ছিল একটি চার ও সাতটি ছক্কা। স্ট্রাইকরেট ২২৫। এছাড়া লিয়াম লিভিংস্টোন ১৫ বলে ১৬ রান ও স্যাম বিলিংস ৪ বলে ১৩ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড পায় ১৯৩ রানের বড় সংগ্রহ। ক্যারিবিয়ানদের পক্ষে তিনটি উইকেট শিকার করেন হোল্ডার।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষেও ঝড়ো শুরু এনে দেন কাইল মেয়ার্স। তবে অপরপ্রান্তে ব্রেন্ডন কিং খেলেন ধীরগতিতে। ফলে পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। মেয়ার্সের লাগাম টেনে ধরেন মঈন। ২৩ বলে ৪০ রান করেন মেয়ার্স। হাঁকান দুইটি চার ও চারটি ছক্কা। ২৭ বলে ২৬ রান করা কিংকেও শিকার করেন মঈন।
নিকোলাস পুরান ১৬ বলে ২২ রান, রোভম্যান পাওয়েল ৬ বলে ৫ রান, জেসন হোল্ডার ২৪ বলে ৩৬ রান, কাইরন পোলার্ড ১৬ বলে ১৮ রান ও ড্যারেন ব্রাভো ৮ বলে ৩ রান করলে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১৫৯ রানে। স্বাগতিকরা উইকেট হারায় পাঁচটি।
ইংল্যান্ডের পক্ষে মঈন দুইটি এবং আদিল রশিদ, রিচ টপলি ও লিভিংস্টোন একটি করে উইকেট নেন। ইংল্যান্ড পায় ৩৪ রানের জয়। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মঈন। এই ম্যাচে অধিনায়কও ছিলেন মঈন আলি।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৯৩/৬ (২০ ওভার)মঈন ৬৩, রয় ৫২, ভিঞ্চ ৩৪;হোল্ডার ৩/৪৪;
ওয়েস্ট ইন্ডিজ ১৫৯/৫ (২০ ওভার)মেয়ার্স ৪০, হোল্ডার ৩৬, কিং ২৬;মঈন ২/২৮।
ইংল্যান্ড ৩৪ রানে জয়ী।
ম্যাচসেরা খেলোয়াড় : মঈন আলি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ