হ্যাটট্রিকসহ ম্যাচ সেরা হয়ে মাশরাফিকে নিয়ে যা বললেন মৃত্যুঞ্জয়
আগের রাতেই মিনিস্টার ঢাকার টিম মিটিংয়ে তামিমকে সাহস দিয়েছিলেন, ‘তুই সেঞ্চুরি করতে পারবি।’ ২৪ ঘণ্টা না পেরোতেই সেঞ্চুরি করে দেখালেন তামিম। মাশরাফি আসলে এতটাই অনুপ্রেরণার এক নাম ক্রিকেটারদের জন্য।
শুধু সামনে থেকেই কি? মাশরাফিকে দূর থেকে দেখেও তো কতজন অনুপ্রেরণা নিচ্ছে। তেমনই একজন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএলের অভিষেকেই হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নামা এই তরুণ।
সাফল্যের পর তিনিও নিলেন মাশরাফির নাম। জানালেন, মাশরাফির খেলাটার প্রতি ভালোবাসা, লড়াই করে ফিরতে পারার মানসিকতা খুব টানে তাকে।
মৃত্যুঞ্জয় বলেন, ‘সত্যি কথা বলতে মাশরাফি ভাইকে খুব ভালো লাগে। তিনি এখনও এই বয়সে যেই ডেডিকেশন দেখাচ্ছেন, আমরা নিজেরাই এতো ডেডিকেশন দিতে পারবো এটা খুবই প্রশ্নবিদ্ধ একটি বিষয়। তার ডেডিকেশন, তার খেলার প্রতি আগ্রহ, তার সাপোর্টিং মনোভাব আমাকে খুব অনুপ্রেরণা দেয়।’
সঙ্গে যোগ করেন, ‘আমিও ইনজুরিতে ছিলাম। তাকে দেখেই অনেক কিছু শেখার আছে। আমাদের বাংলাদেশের পেস বোলার অনেকেই তাকে দেখে অনুপ্রেরণা পায়। সে আমার বাংলাদেশে একজন আইডল বলা যায়।’
প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। ভেবেছিলেন? মৃত্যুঞ্জয়ের সরল স্বীকারোক্তি, ‘সত্যি করে বলতে, হ্যাটট্রিক যে হবে সেটা আমি বুঝিনি। দুই উইকেট হওয়ার পরেও আমি বুঝিনি। হ্যাটট্রিকটা হওয়ার পর বুঝতে পেরেছি যে হ্যাটট্রিক হলো।’
আসলে হ্যাটট্রিক পাওয়ার থেকে নিজের বোলিংয়ের দিকেই বেশি ফোকাস ছিল তরুণ এই পেসারের। তার কথা, ‘আমি আমার গেমের প্রতি এতোটাই ফোকাসড ছিলাম যে, দুইটা উইকেট যে পড়ে গেছে টানা সেটা আমি ফিল করি নাই। কারণ আমি প্রতিটি বলেই টার্গেট করছিলাম যে ডট কীভাবে দেওয়া যায়। হ্যাটট্রিকটা হওয়ার পরেই আসলে আমি বুঝতে পেরেছি যে হ্যাটট্রিক হয়েছে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন