ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা
ফিটনেসের অভাবে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা হারান হেটমায়ার। প্রধান কোচ ফিল সিমন্স রেগে যান এবং হেটমায়ারকে তার শারীরিক অবস্থার উন্নতি করতে বলেন। তবে ফিটনেসের ন্যূনতম স্তর অর্জন করতে ব্যর্থ হয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান।
ফলশ্রুতিতে ভারত সফরের টি-টোয়েন্টি দলেও রাখা হয়নি তাকে। যদিও বাঁহাতি এই ব্যাটার ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনায় রয়েছেন বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস। বর্তমানে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন হেটমায়ার।
এদিকে করোনা আক্রান্ত হওয়ার কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে ছিলেন না লুইস। খেলা হচ্ছে না চলমান ইংল্যান্ড সিরিজেও। এখন পর্যন্ত ক্রিকেটে না ফেরায় লুইসকে ছাড়াই ভারত সফরের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে ওপেনিংয়ে দেখা যেতে পারে ব্রেন্ডন কিং এবং কাইল মায়ার্সকে।
অনুমেয়ভাবে ভারত সফরেও ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন কাইরন পোলার্ড। ডানহাতি এই ব্যাটারের সহযোগী হিসেবে থাকছেন উইকেটকিপার ব্যাটার নিকোলাস পুরান। টি-টোয়েন্টি দলে থাকা ১১জন ক্রিকেটার রয়েছেন ভারত সফরের ওয়ানডে স্কোয়াডেও।
ভারত সফরে সমান সংখ্যক তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, ১৬-২০ ফেব্রুয়ারি হবে টি-টোয়েন্টি। আহমেদাবাদে ওয়ানডে এবং কলকাতায় হবে টি-টোয়েন্টি সিরিজ।
টি-টোয়েন্টি স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন শিষ্য, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, জেসন হোল্ডার, শাই হোপ, আকেল হোসেন, ব্রেন্ডন কিং, রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, ওডেইন স্মিথ, কাইল মায়ার্স, হেইডেন ওয়ালশ জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট(২০ সেপ্টেম্বর ২০২৬)
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব