বিপিএলে ৬ হ্যাটট্রিক, দেখেনিন যারা গড়েছেন হ্যাটট্রিকের রেকর্ড
মোহাম্মদ সামি
পাকিস্তানের সাবেক এই পেসার ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে এই হ্যাটট্রিক করেন। দুরন্ত রাজশাহীর হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরান ড্যারেন স্টিভেনস, আফতাব আহমেদ ও রানা নাভেদুল হাসানকে। এটাই ছিল বিপিএলের প্রথম হ্যাটট্রিক।
আল-আমিন হোসেন
২০১৫ সালে আল-আমিনের এই হ্যাটট্রিক ছিল বরিশাল বুলসের হয়ে। সিলেট সুপার স্টার্সের তিন ব্যাটার মুমিনুল হক, রবি বোপারা ও নুরুল হাসান সোহানকে একে একে সাজঘরে ফেরান। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন তিনি।
আলিস আল ইসলাম
বিপিএল অভিষেকেই হ্যাটট্রিক করে বসেন আলিস। ঢাকা ডায়নামাইটসের নেট বোলার ছিলেন তিনি। খেলোয়াড় হিসেবে একাদশে সুযোগ পেতেই পরপর তিন বলে সাজঘরে ফেরান মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজাকে। রংপুর রাইডার্সের বিপক্ষে আলিস এই হ্যাটট্রিক করেছিলেন ২০১৯ সালে।
ওয়াহাব রিয়াজ
ওয়াহাবের হ্যাটট্রিক ২০১৯ সালে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খুলনা টাইটান্সের বিরুদ্ধে গড়েন এই কীর্তি। হ্যাটট্রিকের পথে একে একে সাজঘরে ফেরান ডেভিড ভিসা, তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে।
আন্দ্রে রাসেল
২০১৯ সালেই বিপিএল পায় পঞ্চম হ্যাটট্রিকের দেখা। ঢাকা ডায়নামাইটসের অলরাউন্ডার রাসেল চিটাগং ভাইকিংসের নিজের শেষ ওভারে টানা তিন বলে সাজঘরে ফেরান চিটাগংয়ের মুশফিকুর রহিম, ক্যামেরন ডেলপোর্ট ও দাসুন শানাকাকে।
মৃত্যুঞ্জয় চৌধুরী
আলিসের মত মৃত্যুঞ্জয়ও বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেসার একে একে সাজঘরে ফেরান সিলেট সানরাইজার্সের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও রবি বোপারাকে। একইসাথে দলকে জয়ের পথও দেখান এই তরুণ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন