গোপন রহস্য ফাঁস:মিরাজের মতোই নেতৃত্ব হারিয়েছিলেন মাশরাফি, পরে ধরা পড়ে আশরাফুলের ফিক্সিং
এসব কারণে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় মিরাজের রহস্যময় নেতৃত্ব হারানো।
অধিনায়ক হিসেবে খারাপ করছিলেন না মিরাজ। কিন্তু চট্টগ্রাম কর্তৃপক্ষ গতকাল বলেছিল, বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শেই নাকি তারা মিরাজকে সরিয়ে দিয়েছে। কিন্তু মিরাজ আজ কালের কণ্ঠকে বলেন, টিম মিটিংয়ে এমন কিছুই বললেনি নিক্সন। বরং তিনি মিরাজের নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত ছিলেন। তার মানে, কোনো এক পক্ষ সত্য বলছে না। এদিকে বিসিবি চেষ্টা করছে দুই পক্ষের মাঝে মিটমাট করে দিতে। কারণ টুর্নামেন্টের মাঝে নেতৃত্ব বদলের ঘটনা বাংলাদেশে এর আগেও ঘটেছে। যার পরিণতি কিন্তু মোটেও ভালো হয়নি।
২০১২ সাল। বাংলাদেশের ক্রিকেটের এক কলঙ্কজনক বছর। সেবারের বিপিএলের দ্বিতীয় আসরের মাঝপথে হুট করে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব থেকে সরিয়ে দল থেকেই বাদ দেওয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে। নতুন অধিনায়ক হন মোহাম্মদ আশরাফুল। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের মাটিতে এবং চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার ম্যাচের আগমুহূর্তে। ম্যাচটি নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট আকসু তদন্ত শুরু করে। কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে। স্পট ফিক্সিং করে ধরা পড়ে যান মোহাম্মদ আশরাফুল!
এবারও ঘটনা চট্টগ্রামের মাটিতে এবং নেতৃত্বে বদল আনা দলটিও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাই অনেকের মনেই আশঙ্কার কালো মেঘ জমতে শুরু করেছে। নেতৃত্বে বদল আনার মানে আবারও কোনো ফিক্সিং কেলেঙ্কারি নয় তো?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম