আবার নেতৃত্ব দিলেও অধিনায়কত্ব করব না : মিরাজ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পঞ্চম ম্যাচের আগে হুট করে অধিনায়কত্ব থেকে সরানো হয় মিরাজকে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে রবিবার (৩০ জানুয়ারি) দল ছাড়ার সিদ্ধান্ত নেন মিরাজ। বিপিএলের বাকি অংশে খেলতে চান না জানিয়ে দল ও বোর্ডের কাছে ইমেইলও পাঠান।
তবে সন্ধ্যায় মিরাজের সাথে আলোচনা করে সব সমস্যার সমাধান করে দল। এরপর সংবাদ সম্মেলনে মিরাজ জানান, অধিনায়কত্ব নিতে আর আগ্রহী নন তিনি, তবে খেলবেন সাধারণ একজন খেলোয়াড় হিসেবে।
মিরাজ বলেন, ‘এখন যদি আমাকে প্রস্তাব দেয়া হয়, সত্যি কথা বলতে আমি করব না। আমি এখন একজন খেলোয়াড় হিসেবে খেলব দলে। কিন্তু আমাকে যদি পরবর্তীতে ম্যানেজমেন্ট থেকে অধিনায়কত্ব দেওয়া হয় তাহলে আমি করব না। তবে ক্রিকেটার হিসেবে চেষ্টা করব নিজে ভালো পারফর্ম করার এবং দলও যাতে ভালো খেলে। ভালো হচ্ছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব এভাবেই ভালো করার জন্য।’
মিরাজের দাবি, অধিনায়কত্ব থেকে সরানোর বিষয়টি ম্যাচের আগমুহূর্তে জানানোয় অভিমান জমেছিল তার। মিরাজের ভাষায়, ‘আমাকে আগে জানালে হলে এই সমস্যা হত না। এটা তাদের দল, তারা যাকে ইচ্ছা তাকে অধিনায়ক করবে; এটা তাদের ব্যাপার। তবে আমি তো তাদের কাছে অধিনায়কত্ব চাইনি। এখন সরিয়ে দিয়েছে এটাও বিষয় না। শুধু আগে না বলাতে আমি কষ্ট পেয়েছি। যে কোনো ক্রিকেটারই এতে কষ্ট পাবে।’
‘আমি এমনিতেও ছুটি নিতাম। আমার মা অসুস্থ। সে জন্য আমার তার কাছে যেতে হত। এখন আমাকে আবার অধিনায়কত্ব দিলেও আমি করব না।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম