দুই পরিবর্তন নিয়ে চট্টগ্রামের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো কুমিল্লা
বিপিএল অষ্টম আসরের শুরু থেকেই দলের সঙ্গে যোগ দিলেও মাঠে নামেননি দলের বিদেশি অলরাউন্ডার সুনীল নারিন। ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার শারীরিক অসুস্থতার কারণে প্রথম একাদশে ছিলেন না তিনি। তবে চট্টগ্রাম পর্বের আগে দলের সঙ্গে অনুশীলন করেছেন নারায়ণ। একাদশে তার থাকা প্রায় নিশ্চিত।
নারায়ণকে কুমিল্লা একাদশে অন্তর্ভুক্ত করা হলে বাদ পড়তে পারেন দলের আরেক বিদেশি তারকা ক্যামেরন ডেলপোর্ট বা করিম জানাত। তবে টিম ম্যানেজমেন্ট নারিনকে একাদশে অন্তর্ভুক্ত করলে ডেলপোর্টের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
এরই মধ্যে দলে যোগ দিয়েছেন আরেক ব্যাটসম্যান লিটন দাস। অসরের শুরুতে দলের সঙ্গে না থাকলেও যোগ দেন চট্টগ্রামের পর্বে। এই ব্যাটসম্যানকে দলে অন্তর্ভুক্ত করায় কুমিল্লার ব্যাটিং লাইন আপের শক্তিও অনেক বেড়েছে।
একাদশে লিটনের অন্তর্ভুক্তি ঘটলে বাদ পড়তে পারেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। এক্ষেত্রে দলের উইকেটরক্ষকের ভূমিকায়ও থাকতে পারেন লিটন দাস।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের তৃতীয় ম্যাচে সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে মাঠে নামবে স্বাগতিক চট্টগ্রাম চেলেঞ্জার্সের বিপক্ষে। ছয় ম্যাচের মধ্যে ৩টিতে জয় নিয়ে চট্টগ্রাম চেলেঞ্জার্স পয়েন্ট টেবিলের একদম উপরে থাকলেও দুই ম্যাচে দুই জয় নিয়ে তাদের পরের অবস্থানেই রয়েছে কুমিল্লা। সেই সাথে দুর্দান্ত ফর্মে থাকা কুমিল্লার সামনে যেন থাকছে মিরাজ ইস্যুতে টালমাটাল অবস্থায় থাকা চট্টগ্রাম চেলেঞ্জার্স। তাই দুই দলের লড়াইটাও বেশ জমজমাট হতে পারে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এক নজরে দেখে নেয়া যাক চট্টগ্রাম চেলেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, মাহমুদুল হাসান জয়, ফাফ ডু প্লেসিস, ইমরুল কায়েস, মুমিনুল হক, সুনিল নারাইন, করিম জানাত, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, তানভির ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি ডিএসইর সতর্কবার্তা
- উৎপাদন দ্বিগুণ, বাড়ছে মুনাফা-নগদ প্রবাহ; সুখবরের অপেক্ষায়
- কমার পর বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২০ সেপ্টেম্বর ২০২৬)
- আজকের টাকার রেট কত(২০ সেপ্টেম্বর ২০২৬)
- ম্যানচেস্টার সিটি বনাম সান্ডারল্যান্ড: ৮ গোলের ম্যাচে শেষ হাসি কার?
- ১৭৩ নাকি ১৮৪? আশিয়ান কাপে বাংলাদেশের র্যাংকিংয়ের হিসাব
- সৌদিতে পরিবার নেওয়ার আগে যেসব খরচ জানবেন
- বদলি আবেদনে বড় সুযোগ চান এমপিওভুক্ত শিক্ষকরা
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে বাংলা কিউআরের নতুন নিয়ম