মরক্কোকে উড়িয়ে দিয়ে সালাহ নৈপুণ্যে সেমিফাইনালে মিশর
গতকাল (রোববার) আফ্রিকা কাপ অব নেশনসের শেষ আটে মরক্কোকে ২-১ গোলে হারিয়েছে মিশর।আফ্রিকা মহাদেশের উত্তর- পূর্ব কোণে ও এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত দেশটির জয়ে পার্থক্য গড়ে দিয়েছেন ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ সালাহ।
শুরুতে মরক্কোর সোফিয়ান বোফালের গোলে পিছিয়ে পড়লে মিশরকে সমতায় ফেরান সালাহ। অতিরিক্ত সময়ে লিভারপুল ফরোয়ার্ডের পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলকে জয় এনে দেন ত্রেজেগে।
এই নিয়ে আফ্রিকা মহাদেশের সেরা হওয়ার লড়াইয়ে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলার নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করেছে মিশর। প্রতিযোগিতায় রেকর্ড ১৬ তম বার সেমিফাইনাল নিশ্চিত করল দলটি। সবমিলে আফ্রিকা কাপ নেশন্সে সবশেষ ছয় আসরে পঞ্চমবারে মতো শেষ চারে উঠলো তারা, যার মধ্যে ২০০৬, ২০০৮ ও ২০১০ সালে টানা তিনবার চ্যাম্পিয়নও হয়েছে দলটি।
স্ট্যাদে আহমাদউ আহিদজো স্টোডিয়ামে এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো মিশর। গোটা ম্যাচের প্রায় ৫৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখে দলটি। তবে গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রে দাপট ছিলো মরক্কো। পুরো ম্যাচে ১৬ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে আসরাফ হাকিমিরা। বিপরীতে মোহাম্মদ সালাহরা ১৪ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারে।
আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে শুরুতেই এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ষষ্ঠ মিনিটেই স্পটকিকে গোল করে হাকিমিদের এগিয়ে দেন ফরাসি ক্লাব অ্যাঞ্জার্সে খেলা সোফিয়ান বোফাল। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি মিশর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো।
সমতায় ফিরতে মরিয়া মিশর বিরতির পর আক্রমণের ধার বাড়ায়। অবশেষে ৫৩তম মিনিটে অপেক্ষা ফুরায় দলটির। দারুণ এক গোলে মিশরকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
আর সেখানেই বাজিমাত করে ফেলে মিশর। ১০০তম মিনিটে কার্লোস কুইরোজের দলে হয়ে গোল করে মিশরীয়দের উল্লাসে মাতান ত্রেজেগে। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে অ্যাস্টন ভিলা তারকার গোলেই মিশর সেমিফাইনা নিশ্চিত করে ফেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন